|
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন বুমরাহ
ভারতীয় দলের তারকা পেসার টুইটে লিখেছেন, 'চোট আঘাত খেলার অংশ। সুস্থতা কামনা করে এত এসএমএস আসবে আশা করিনি। এখন আমার একটাই লক্ষ্য দ্রুত ক্রিকেটে ফেরা। আরও ভালো ক্রিকেটার হয়ে বাইশ গজে ফেরার লডা়ই শুরু করলাম।'

কতদিনের জন্য ছিটকে গেলেন বুমরাহ
বোর্ডের ফিটনেস পরীক্ষার সময় বুমরাহের পিঠের চোটের কথা ধরা পরে। যার ফলে অন্ততপক্ষে সাত থেকে আট সপ্তাহের জন্য় মাঠের বাইরে বুমরাহ। সেক্ষেত্রে নভেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধেও দলে থাকতে পারবেন না ভারতীয় পেসার।

শেষ টেস্ট সিরিজে বুমরাহের পারফর্ম্যান্স
শেষবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলেছেন বুমরাহ। সেখানে বল হাতে আগুন ঝরান তিনি। কেরিয়ারের প্রথম ক্যারিবিয়ান সফরে দুই টেস্টে সাতটি করে মোট ১৪টি উইকেট নেন। একটি হ্যাটট্রিকও রয়েছে। এই মুহূর্তে ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই সফলতম বোলার বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে তাঁকে না পাওয়ায় ভারতীয় দলের পেস বিভাগ শক্তি হারালো বলা চলে।


Click it and Unblock the Notifications




















