
দেখে নিন সিরিজের সূচি
অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর ১২ মার্চ থেকে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত। ধর্মশালার সিরিজের প্রথম ম্যাচ। এরপর লখনউয়ে অটর বিহারী বাজপায়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ রয়েছে(১৫ মার্চ)। ১৮ মার্চ সিরিজের শেষ ম্যাচটি হবে ইডেনে।
|
প্রোটিয়াদের নতুন অধিনায়ক
ভারত সফরের জন্য এদিন দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা হয়ে গেল। ইতিমধ্যেই ফ্যাফ ডুপ্লেসি দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফর্ম্যাটেই নেতৃত্ব ছেড়েছেন। ভারতের বিরুদ্ধে সিরিজে সেক্ষেত্রে কুন্টন ডি'কক নেতৃত্ব দেবেন। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ডি'কক দলকে নেতৃত্ব দিয়েছেন।
|
একনজরে দক্ষিণ আফ্রিকা দল
কুন্টন ডি'কক(অধিনায়ক ও উইকেটকিপার), তেম্বা বাহুমা, ভান ডার ডুসেন, ফ্যাফ ডুপ্লেসি, কাইল ভার্নাইন, হেনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, অ্যান্ডিলে ফেহলুকোওয়া, লুঙ্গি এনগিদি, লুথো সিপামলা, বেহুরান হেন্ডরিক্সস, অ্যানরিচ নর্টজে, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, জন জন স্মাটস। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ার কারণে সফরে নেই তাবরাইজ সামসি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ
দুই প্রতিপক্ষও শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলেছে। যেখানে জানুয়ারিতে ঘরের মাঠে ভারত ০-১ পিছিয়ে থেকে ২-১ সিরিজ জেতে। অন্যদিকে প্রোটিয়া দল এই মুহূর্তে অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে।

নেই কাগিসো রাবাদা
কুচকির চোটের জন্য ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেই কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজেও রাবাদা খেলছেন না।ডাক্তাররা তাঁকে চার সপ্তাহের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন।


Click it and Unblock the Notifications



















