— BCCI (@BCCI) October 2, 2019 |
রানের পাহাড় গড়ার পথে ভারত
প্রথম দিনের খেলার শেষে কোনও উইকেট না হারিয়ে ২০২রান তুলেছে ভারত। রোহিত-মায়াঙ্কের নতুন ওপেনিং পার্টনারশিপ এদিন সফল। বলার অপেক্ষা রাখে না, দুই ডানহাতির ব্যাটে ভর করে প্রথম ইনিংসে পাহাড়প্রমাণ রান গড়ার পথে বিরাট অ্যান্ড কোম্পানি।
|
টেস্টে ওপেনার হিসেবে প্রথম শতরান রোহিতের
সীমিত ওভারে ওডিআই ও টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনার হিসেবে আগেই সেঞ্চুরি করেছেন রোহিত।এবার টেস্টে ওপেন করতে নেমে সেঞ্চুরি করলেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ১৭৪ বল খেলে ১১৫ রানে অপরাজিত রয়েছেন হিটম্যান। টেস্ট ওপেনার হিসেবে এটি রোহিতের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে ১৮৩ বল খেলে ৮৪ রানে অপরাজিত মায়াঙ্ক আগারওয়াল
|
একনজরে স্কোর
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের
৫৯.১ ওভার ব্যাটিং করে ভারত ২০২/০ রান তুলেছে
রোহিত ১১৫*, ইনিংস সাজানো ১২টি চার ও ৫টি ছয় দিয়ে।
মায়াঙ্ক আগারওয়াল ৮৪*, ইনিংস সাজানো ১১টি চার ও ২টি ছয় দিয়ে।


Click it and Unblock the Notifications



















