ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: সতীর্থকে নিয়ে এবার বড় তথ্য ফাঁস করলেন রোহিত শর্মা

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জেতার পর ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। দলের কমবেশি সবাই ভালো পারফর্ম্যান্স করেছেন। রবিবার বেঙ্গালুরুতে এবার সিরিজ ফয়সলার ম্যাচ। এই ম্যাচ জিতলে প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেতে পারে ভারত। ম্যাচের আগে হাসিখুশি মেজাজে ক্রিকেটাররা।

নেটে গা ঘামানোর পাশাপাশি একে অন্যের লেগপুল করতেও দেখা গেল। যেমন ওপেনিং পার্টনার শিখর ধাওয়ানের লেগ পুল করলেন রোহিত শর্মা।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন হিটম্যান। সেই ভিডিতে ধাওয়ানের এক অভ্যাস তুলে ধরেছেন তিনি। ধাওয়ান অবসর সময় একা থাকলে নাকি নিজের সঙ্গে নিজে কথা বলেন। হ্যাঁ, গব্বরের এই অভ্যাসটি ভিডিও সহ প্রকাশ করেছেন রোহিত। ফ্লাইটে যাওয়ার সময় তাঁর পাশের সিটে ছিলেন হিটম্যান। আর তখনই হঠাৎ নিজের সঙ্গে কথা বলতে শুরু করে দেন ধাওয়ান। ভিডিওতে পোস্ট করে রোহিত লিখেছেন, 'ও কিন্তু আমার সঙ্গে কথা বলছে ভেবে ভুল করবেন না। ও নিজের মনে কাল্পনিক বন্ধুর সঙ্গে বকে চলেছে!'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, September 21, 2019, 13:23 [IST]
Other articles published on Sep 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+