
পন্থ নয়, উইকেটকিপার হিসেবে প্রথম টেস্ট খেলবেন ঋদ্ধিমান
বুধের টস পর্ব পর্যন্ত ধোঁয়াশা না রেখে এদিন ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বিরাট জানিয়ে দেন, বিশাখাপত্তনম টেস্টে উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহা দলে সুযোগ পেতে চলেছেন। শুধু তাই নয়, বিরাট বলেছেন, টেস্ট সিরিজে ভারতের হয়ে দস্তানা হাতে দায়িত্বে থাকবেন ঋদ্ধিমান। অর্থাৎ কোহলি পরিষ্কার করে দেন, দুই টেস্টেই খেলতে চলেছেন বাংলার পাপালি।
|
পন্থের বাদ পড়ার কারণ
পন্থের বাদ পড়া নিয়ে বিরাট অবশ্য কোনও মন্তব্য করেননি। তবে শেষ কয়েকটি সিরিজকে ব্যাটে একেবারেই ফর্মে নেই পন্থ। বিশ্বকাপে চার নম্বরে সুযোগ পেয়ে রান করলেও নির্ভরতা দেখাতে পারেননি। এমনকী একাধিকবার সেট হয়ে গিয়ে আউট হয়েছেন। পরে ক্যারিবিয়ান সফরে তিন ফর্ম্যাটেই সুযোগ পান। সেখানেও পন্থের ব্যাটে বড় রান নেই। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিও ব্যর্থ হয়েছেন ঋষভ।

দেড় বছরেরও বেশি সময় পর জাতীয় দলের হয়ে মাঠে নামবেন ঋদ্ধিমান
শেষবার ২০১৮ সালে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন। এরপর কাঁধের চোটের কারণে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যান ঋদ্ধিমান। চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ঢুকলেও প্রথম একাদশে সুযোগ পাননি। এবার দেড় বছরেরও বেশি সময় পর জাতীয় দলের হয়ে মাঠে নামবেন পাপালি।
|
অশ্বিনকে নিয়ে কী বললেন বিরাট
সাংবাদিক বৈঠকে এদিন অশ্বিন বিশাখাপত্তনম টেস্টে প্রথম একাদশে থাকছেন বলে জানিয়ে দিয়েছেন বিরাট। প্রসঙ্গত ক্যারিবিয়ান সফরে টেস্ট সিরিজে দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন। সেই সিরিজে অলরাউন্ডার হিসেবে খেলেছিলেন জাদেজা।


Click it and Unblock the Notifications



















