|
তৃতীয় দিনের শেষে স্কোর
তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকে ২৭৫ রানে গুটিয়ে দিল ভারতীয় দল। এদিন ৭ উইকেটে পুঁজি নিয়ে খেলতে নেমে দারুণ লড়াই করে প্রোটিয়াব্রিগেড। শুক্রবার টপ অর্ডার প্যাভিলিয়ন ফিরে যাওয়ার পর ডুপ্লেসির অর্ধশতরান (৬৪) ও ডিক'কের ৩১ রানে ভর করে দিনের দ্বিতীয় সেশনে ম্যাচে আশা জোগায় প্রোটিয়ারা।
|
কেশবের সেরা ইনিংস
দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাচে সেরা ইনিংস কেশব মহারাজের। এদিন ভারতের বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস খেললেন মহারাজ। ১৩২ বল ক্রিজে থেকে ১২টি চারের সাহায্যে ৭২ রান করেন। নবম উইকেটে ফিল্যান্ডারের সঙ্গে শতরান পার্টনারশিপ করেন কেশব। ১৯২ বলের লড়াইয়ে ৪৪ রানে অপরাজিত থেকে দলকে ২৭৫ রানে পৌঁছে দেন ভার্নন ফিল্যান্ডার।
|
ভারতের বোলিং
প্রথম ইনিংসে স্পিনারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন চারটি ও রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নিয়েছেন। পুনে টেস্টে প্রত্যাবর্তন করে তিন উইকেট নিলেন উমেশ। দুই উইকেট পেয়েছেন মহম্মদ শামি।
|
ভারতের লিড
ডুপ্লেসিসদের প্রথম ইনিংসে ২৭৫ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ভারতের লিড ৩২৬ রানের(ভারতের প্রথম ইনিংসের স্কোর ৬০১/৫)। ম্যাচের চতুর্থ দিন কোহলি, দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করান কিনা, সেটাই এখন দেখার।


Click it and Unblock the Notifications



















