মায়াঙ্কের শতরান থেকে কোহলির হাফ সেঞ্চুরি, পুনে টেস্টের প্রথম দিন কেমন গেল ভারতের দেখে নিন

দিনের শুরুতে রোহিতের উইকেট হারিয়ে চাপে পড়লেও মায়াঙ্ক-পূজারা ও বিরাটের ব্যাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার পথে ভারত।

পুনে টেস্টে প্রথম দিনের শেষে ভারতের রান

পুনে টেস্টে প্রথম দিনের শেষে ভারতের রান

পুনে টেস্ট বলতেই মনে পড়ে দুবছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ব্যাটিং ধস। সেখানে দুই ইনিংসে স্পিনার ওকিফের সামনে মাথা নত করে ১০৫ ও ১০৭ রানে অলআউট হয়েছিল ভারত। পাল্টে যাওয়া পুনের পিচে এদিন অবশ্য দারুণ খেলেছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৩ উইকেট হারিয়ে ২৭৩ রান তুলেছে কোহলিরা।

 রোহিতের আউট

রোহিতের আউট

ভাইজ্যাক টেস্টে ব্যাক টু ব্যাক ইনিংসে শতরান হাঁকানের পর (১৭৬ ও ১২৭ রান) দ্বিতীয় টেস্টে এদিন মাত্র ১৪ রানে আউট হন রোহিত। রাবাদার সুইং ডেলিভারির শিকার হয়ে ডি'ককের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

মায়াঙ্কের শতরান

মায়াঙ্কের শতরান

রোহিত দ্রুত আউট হলেও চেতেশ্বর পূজারার সঙ্গে জুটিতে দলকে টেনে নিয়ে যান মায়াঙ্ক। ভাইজ্যাক টেস্টে দ্বিশতরানের পর পুনের মাটিতে এদিন ১০৮ রান হাঁকালেন। মায়াঙ্কের ইনিংস সাজানো ১৬টি চার ও ২টি ছয় দিয়ে।

পূজারার হাফ সেঞ্চুরি

পূজারার হাফ সেঞ্চুরি

৫৮ রানের ইনিংস খেলে দলকে এদিন ভরসা দিলেন চেতেশ্বর পূজারা। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও অর্ধশতরান করলেন পূজি।

 বিরাটের ২৩তম অর্ধশতরান

বিরাটের ২৩তম অর্ধশতরান

টেস্ট ক্রিকেট কেরিয়ারে এদিন ২৩ তম অর্ধসেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। ১০৫ বলে ৬৩ রান করে অপরাজিত রয়েছেন বিরাট।কোহলির ইনিংস সাজানো ১০টি চার দিয়ে।

রানের পাহাড় গড়ার পথে ভারত

রানের পাহাড় গড়ার পথে ভারত

প্রথম দিনের খেলার শেষে ৩ উইকেট হারিয়ে ২৭৩ রান তুলেছে ভারত। দ্বিতীয় দিন রানের পাহাড় গড়ে প্রোটিয়াদের চাপে রাখতে চাইবে কোহলি অ্যান্ড কোম্পানি। এদিন ভারতের তিনটি উইকেটই তুলে নিয়েছেন কাগিসো রাবাদা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, October 10, 2019, 17:48 [IST]
Other articles published on Oct 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+