ভূতের মতো হাত পা নেড়ে হাঁটলেন কোহলি, কাণ্ড দেখে সবাই বলছে, 'দিল তো বাচ্চা হ্যায় জি!'

বেঙ্গালুরুতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারত হেরেছে। মেন ইন ব্লু-র হতশ্রী পারফর্ম্যান্সের মাঝেও শিরোনামে নিজের জায়গা কিন্তু হারালেন না বিরাট কিং কোহলি।

ভূতের মতো হাত পা নেড়ে হাঁটলেন কোহলি, কাণ্ড দেখে সবাই বলছে, দিল তো বাচ্ছা হ্যায় জি!

গার্ডেন সিটি তাঁর সেকেন্ড হোম। সেখানে রবিবার ব্যাটে বড় রান হাঁকাতে পারেননি বিরাট। ছক্কা হাঁকাতে গিয়ে ৯ রানে আউট হয়ে ফেরেন। বিরাটের ব্যাটিং, ভারতীয় দলের পারফর্ম্যান্সের চেয়েও আলোচনায় কোহলির ভূতের মতো নাচ!

ম্যাচ শুরুর আগে সতীর্থদের সঙ্গে মজা করছিলেন বিরাট। সেসময়ই হাত পা নেড়ে একেবার ভূতের কায়দায় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সামনে হাঁটতে শুরু করে দেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় বিরাটের মজার এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে।

View this post on Instagram

Kids these days 🐯🐯 #TeamIndia #INDvSA @paytm

A post shared by Team India (@indiancricketteam) on

ছবি দেখে কোহলি ভক্ত নেটিজেনরা লিখেছেন, 'বাইরে থেকে বিরাট যতই বড় হন না কেন! মন থেকে কোহলি এখনও কিন্তু বাচ্ছা রয়েছেন।' ম্যাচ শুরুর আগে বিরাটের মজার এমন কাণ্ডকারখানা দেখে কেউ আবার বলিউডের জনপ্রিয় গান 'দিল তো বাচ্চা হ্যায় জি'-র লাইনটি কোট করেছেন।

অন্যদিকে বেঙ্গালুরুতে তৃতীয় ম্যাচে বিরাটের ভারত কিন্তু দাপট দেখাতে পারল না। প্রথমে ব্যাট করে ১৩৪ রানে কোহলিদের ইনিংস শেষ হয়। জবাবে ৩.১ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নিয়ে ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ ১-১ করে দক্ষিণ আফ্রিকা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, September 23, 2019, 15:17 [IST]
Other articles published on Sep 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+