
টেস্ট ম্যাচের সংখ্যা
কেরিয়ারে ৩২টি টেস্টে ৪৬ ইনিংস খেলেছেন ঋদ্ধিমান সাহা। অন্যদিকে তরুণ ঋষভ পন্থ ১১টি টেস্টে ১৮ ইনিংস ব্যাটিং করেছেন।

রানের সংখ্যা
টেস্ট কেরিয়ারে ৩টি শতরান ও ৫টি অর্ধশতরান রয়েছে ঋদ্ধিমানের, অন্যদিকে ২টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন পন্থ।

ব্যাটিং গড়
ঋদ্ধিমানের ব্যাটিং গড় ৩০.৬৩। সেখানে তরুণ ঋষভ পন্থের ব্যাটিং গড় ৪৪.৩

ক্যাচ
টেস্ট ক্রিকেটে ৭৫টি ক্যাচ নিয়েছেন ঋদ্ধিমান সাহা। এখনই ৫১ টি ক্যাচ নিয়ে ফেলেছেন ঋষভ পন্থ। টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সর্বাধিক ১১টি ক্যাচ নিয়ে এবি ডিভিলিয়ার্স(দক্ষিণ আফ্রিকার) ও জ্যাক রাসেলের(ইংল্যান্ডের) সঙ্গে একাসনে রয়েছেন পন্থ।

স্টাম্পিং
ঋদ্ধিমানের স্টাম্পিং সংখ্যা ১০টি, সেখানে ঋষভ পন্থের স্টাম্পিং সংখ্যা ২টি


Click it and Unblock the Notifications



















