টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেলেন বুমরাহ

ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেলেন জসপ্রীত বুমরাহ। চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর নতুন রেকর্ড গড়লেন ভারত সেরা বোলার।

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওভার করতে এসে ধনুষ্কা গুণাথিলকাকে আউট করেন। শ্রীলঙ্কান ওপেনার গুণাথিলকা মাত্র ১ রান করে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে গুণাথিলতার এই উইকেট ধরলে দেশের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে বুমরাহের সংগ্রহ এখন ৫৩ উইকেট।

একনজরে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকা

১) জসপ্রীত বুমরাহ- উইকেট সংখ্যা ৫৩*

২) যুজবেন্দ্র চাহাল- উইকেট সংখ্যা ৫২টি।

৩) রবিচন্দ্রন অশ্বিন- উইকেট সংখ্যা ৫২টি ।

উল্লেখ্য শুধু টি-টোয়েন্টি নয়, সীমিতও ভারে ওডিআই ক্রিকেটেও বুমরাহ দারুণ বোলার। এই মুহূর্তে নীল জার্সির ডানহাতি এই ক্রিকেটার ওডিআই ক্রিকেটে আইসিসি ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন।

২০১৯ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে পিঠের চোটের কবলে পড়েন বুমরাহ। তারপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থেকে বাদ পড়েন বুমরাহ।

চোট সারিয়ে এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাইশ গজে ফিরলেন বুমরাহ। ইন্দোর টি-টোয়েন্টিতে ১টি উইকেট পেয়েছিলেন। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে গুণাথিলকাকে আউট করে আরও একটি উইকেট পান ভারতীয় পেসার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 10, 2020, 22:02 [IST]
Other articles published on Jan 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+