২২ মাস পর টি-২০তে ফিরেই ৩ উইকেট নিয়ে শিরোনামে, আমি এখন অনেক পরিণত, বললেন শার্দুল

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ১৯তম ওভারে ৩ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের দাঁত-নখ বার করে দেন শার্দুল ঠাকুর। ম্যাচে সব মিলিয়ে সংগ্রহ ৩ শিকার। যারপর আলোচনার কেন্দ্র মুম্বইকর।

২২ মাস পরে টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন

২২ মাস আগে ২০১৮ সালে নিদাহাস ট্রফির ফাইনালে খেলেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে নিদাহাস ফাইনাল (মার্চ, ২০১৮) খেলার পর ২২ মাস পার করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে ইন্দোর টি-টোয়েন্টি খেললেন। ম্যাচে ১৯তম ওভারের শেষ দুই বলে ২ উইকেট নিয়েছেন। ফলে পুণে টি-টোয়েন্টিতে নিজের বোলিং স্পেলের প্রথম বলে উইকেট পেলে হ্যাটট্রিক করতে পারেন শার্দুল। ইন্দোরে ৪ ওভারে ২৩ রান খরচ করে ৩ উইকেট পেয়েছেন ডানহাতি।

সাংবাদিক বৈঠকে শার্দুল যা বললেন

ম্যাচ জয়ের পর সাংবাদিক বৈঠকে শার্দুল বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে।টি-টোয়েন্টি সবচেয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাট। এখানে আপ-ডাউন থাকবেই।যত বেশি টি-টোয়েন্টি খেলব, ততই অভিজ্ঞতা বাড়বে। তুলনামূলকভাবে প্রথম শ্রেণীর ক্রিকেট বা টেস্টে নিজের ভুলক্রুটি শুধরে নেওয়ার সময় পাওয়া যায়। টি-টোয়েন্টি সেই সময়টা পাওয়া যায় না। সেক্ষেত্রে প্রস্তুতিতে প্রতিদিন নিজেকে একটু একটু করে ক্ষুরধার করে তুলতে হয়। এভাবে আমিও প্রতিদিন নিজেকে বোলার হিসেবে পরিণত করছি।'

আইপিএল ও ঘরোয়া ক্রিকেটকে ধন্যবাদ

শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিনের সাফল্যের জন্য ঘরোয়া ক্রিকেট ও আইপিএলকে ধন্যবাদ দিচ্ছেন। দুই দলে সুযোগ পাওয়ায় তাঁর ক্রিকেটে অনেক উন্নতি এসেছে মনে করছেন শার্দুল। আইপিএলে শার্দুল বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন।

একনজরে শার্দুলের টি-টোয়েন্টি কেরিয়ার

একনজরে শার্দুলের টি-টোয়েন্টি কেরিয়ার

দেশের হয়ে ৮টি টি-টোয়েন্টিতে ১১ টি উইকেট নিয়েছেন শার্দুল। অন্যদিকে আইপিএলে ৩৬ ম্যাচে সংগ্রহ ৩৬ উইকেট। টেস্টে শার্দুল ১টি ম্যাচ খেলেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, January 8, 2020, 14:19 [IST]
Other articles published on Jan 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+