
এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড
বাংলাদেশের বিরুদ্ধে ১০৪ রান হাঁকিয়ে চলতি টুর্নামেন্টের চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়ে কুমার সঙ্গাকারার এক বিশ্বকাপে চার সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন হিটম্যান। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও একটি সেঞ্চুরি হাঁকালে এক বিশ্বকাপে সর্বোচ্চ ৫ সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়তে পারেন রোহিত শর্মা।

বিশ্বকাপে সচিনের রেকর্ড ছোঁয়ার দোরগোড়ায় হিটম্যান
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। শনিবার একটি সেঞ্চুরি হাঁকালেই সচিনের কীর্তি স্পর্শ করতে পারেন রোহিত। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৪টি ও ২০১৫ বিশ্বকাপে একটি সেঞ্চুরি, সবমিলিয়ে বিশ্বকাপে হিটম্যানের সেঞ্চুরি সংখ্যা এখন ৫।

সচিনকে টপকে যেতে পারেন রোহিত
এক বিশ্বকাপে গ্রপ/লিগ পর্বের সবেচেয়ে বেশি রান হাঁকানোর রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। ২০০৩ বিশ্বকাপে গ্রুপ পর্বে ৯ ইনিংসে ৫৮৬ রান হাঁকিয়েছিলেন সচিন। ২০০৭ বিশ্বকাপে ৮ ইনিংসে ৫৮০ রান হাঁকিয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় সর্বোচ্চ রান প্রাপক ম্যাথু হেইডেন। ২০১৯ বিশ্বকাপে ৭ ইনিংস খেলে ৫৪৪ রান হাঁকিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কা ম্যাচে আর মাত্র ৪৩ রান হাঁকালেই সচিনকে টপকে বিশ্বকাপের গ্রুপ পর্বে সর্বোচ্চ রান মেকার হয়ে যাবেন রোহিত।


Click it and Unblock the Notifications



















