জানেন কি! শ্রীলঙ্কাকে এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে কটি ম্যাচে হারিয়েছে ভারত

রবিবার ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি মহারণ। বাইশ গজে কুড়ি-বিশের ক্রিকেটযুদ্ধে মুখোমুখি বিরাট কোহলি-লাসিথ মালিঙ্গা। এই ডুয়লে চোখ রাখার আগে একনজরে পরিসংখ্যানে চোখ রাখুন।

এখনও পর্যন্ত শ্রীলঙ্কাকে কটি ম্যাচে হারিয়েছে ভারত

এখনও পর্যন্ত শ্রীলঙ্কাকে কটি ম্যাচে হারিয়েছে ভারত

পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত ভারত শ্রীলঙ্কাকে ১১টি টি-টোয়েন্টি ম্যাচে হারিয়েছে। সব মিলিয়ে টি-টোয়েন্টি দুই দল ১৬ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে শ্রীলঙ্কা ৫ বার জিতেছে।

রেকর্ডের সামনে ভারত

রেকর্ডের সামনে ভারত

সিরিজের তিন ম্যাচ জিতলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ভারতের হেড টু হেড দাঁড়াবে ১৪-৫। অর্থাৎ টি-টোয়েন্টিতে কোনও একটি দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড তৈরি করবে ভারত। এখন পর্যন্ত পাকিস্তান দলের, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩টি টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়ে রয়েছে।

একনজরে ভারত বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের সূচি

একনজরে ভারত বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের সূচি

৫ জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি

৭ জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি

১০ জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি

একনজরে ভারতীয় দল

একনজরে ভারতীয় দল

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, জসপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর। টি-টোয়েন্টি সিরিজে দলের সহঅধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

একনজরে শ্রীলঙ্কান দল

একনজরে শ্রীলঙ্কান দল

লাসিথ মালিঙ্গা(অধিনায়ক), ধানুষ্কা গুণাথিলকা, অভিষ্কা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন সনাকা, কুশল পেরেরা, নিরোসান ডিকওয়েলা,ধনঞ্জয় ডিসিলভা, উসুরু উদানা, ভনুকা রাজাপক্ষ, ওশাদা ফার্নান্ডো, ওনিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, লক্ষ্মণ সান্দাকান, কাসুন রাজিথা। ১৬ মাস পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন করেছেন ম্যাথিউস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 2, 2020, 21:09 [IST]
Other articles published on Jan 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+