ওয়েস্ট ইন্ডিজ সফরে রেকর্ডের সামনে বিরাট, টপকে যেতে পারেন ধোনির কীর্তি

৩ অগাস্ট থেকে শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। সফরের শুরুতে তিনটি টি-টোয়েন্টি খেলবে মেন ইন ব্লু। এরপর তিন ম্যাচের ওয়ান ডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ। পুরো সিরিজে একগুচ্ছ রেকর্ডের সামনে বিরাট

ধোনির কীর্তি ছুঁয়ে ফেলতে পারেন ভিকে

ধোনির কীর্তি ছুঁয়ে ফেলতে পারেন ভিকে

ভারত অধিনায়ক হিসেবে ধোনির ২৭টি টেস্ট ম্যাচ জেতার কীর্তি রয়েছে। ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়ে ২৭ ম্যাচ জিতেছিলেন ধোনি। সেখানে ৪৬ ম্যাচে অধিনায়কত্ব করে ২৬ টেস্ট জিতেছেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজ সফরে আর মাত্র একটি টেস্ট জিতলেই ধোনির কীর্তি ছুঁয়ে ফেলবেন ভিকে।

ভারতীয় সর্বকালীন সেরা টেস্ট অধিনায়ক হওয়ার সুযোগ বিরাটের

ভারতীয় সর্বকালীন সেরা টেস্ট অধিনায়ক হওয়ার সুযোগ বিরাটের

ক্যারিবিয়ান সফরে দুটি টেস্ট জিতলে অধিনায়ক হিসেবে ২৮টি টেস্ট ম্যাচ জিতে ফেলবেন কোহলি। সেক্ষেত্রে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড গড়বেন তিনি।

সিরিজ শুরু আগে...

১)অধিনায়ক ধোনি- ৬০ ম্যাচ, জয়-২৭টিতে, হার-১৮টিতে, ড্র-১৫টি তে

২) অধিনায়ক বিরাট কোহলি- ৪৬ ম্যাচ, জয়-২৬টিতে, হার-১০টিতে, ড্র-১০টি তে

৩)অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়- ৪৯ ম্যাচ, জয়-২১টিতে, হার-১৩টিতে, ড্র-১৫টিতে।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধ ব্যাট হাতে রেকর্ডের সামনে বিরাট

ক্যারিবিয়ানদের বিরুদ্ধ ব্যাট হাতে রেকর্ডের সামনে বিরাট

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওডিআইতে আর মাত্র ৮৮ রান হাঁকালেই, প্রথম ব্যাটসম্যান(ওডিআই) হিসেবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২০০০ রানের গণ্ডি ছোঁবেন ভিকে। কেরিয়ারের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৩ টি ওডিআই ম্যাচে বিরাটের এই মুহূর্তে সংগ্রহ ১৯১২ রান। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩৯ টি ওডিআই খেলে কিংবদন্তি সচিনের সংগ্রহ ছিল ১৫৭৩ রান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 1, 2019, 15:05 [IST]
Other articles published on Aug 1, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+