কটকে কঠিন পরীক্ষার সামনে ভারত, পুরান-পোলার্ড ব্যাটিং তান্ডবে চাপে বিরাটবাহিনী

சர்வதேச போட்டிகளில் விரைவாக 7000 ரன்கள்...கோஹ்லியின் சாதனை!- வீடியோ

বরাবটিতে পোলার্ড-পুরান ঝড়ে উড়ে গেল ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৫ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে ম্যাচ জিততে ৩১৬ রান করতে হবে।

ক্যারিবিয়ান দলের হয়ে ৫১ বল খেলে ৭৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন পোলার্ড। অধিনায়কোচিত বিধ্বংসী ইনিংস খেললেন এই অলরাউন্ডার। ইনিংস সাজানো ৩টি চার ও ৭টি ছয় দিয়ে।

অন্যদিকে ৬৪ বলে নিকোলাস পুরান ৮৯ রান করেন। অল্পের জন্য পুরান এদিন সেঞ্চুরি হাতছাড়া করলেন। এই নিয়ে সিরিজে টানা দুই ম্যাচে সেঞ্চুরির সুযোগ তৈরি করেও হাতছাড়া করলেন পুরান। কেন তাঁকে ক্যারিবিয়ান ক্রিকেটের ভবিষ্যতের ব্যাটিং স্তম্ভ বলা হচ্ছে, কটকে ব্যাটিং তান্ডবে ফের প্রমাণ দিলেন পুরান। দলের হয়ে টানা দুই ম্যাচে গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি করলেন বাঁ-হাতি ব্যাটসম্যান। পুরানের ইনিংস সাজানো ১০টি চার ও ৩টি ছয় দিয়ে।

এই টার্গেট তাড়া করতে নেমে ভারত বছর শেষে এই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিততে পারে কিনা, সেটাই এখন দেখার।

ক্যারিবিয়ান দলের ডবল পি(পোলার্ড-পুরান) ছাড়া সাই হোপ ৪২, রস্টন চেজ ৩৮ ও সিমরন হেটমায়ার ৩৭ রান করেন। ভারতের হয়ে অভিষেক ওডিআই ম্যাচে নভদীপ সাইনি ১০ ওভারে ৫৮ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন।শার্দুল-শামি ও জাদেজা একটি করে উইকেট নেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, December 22, 2019, 17:40 [IST]
Other articles published on Dec 22, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+