ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: কটকে এই পরিসংখ্যান কোহলির জন্য অশনিসংকেত

தனி ஒருவனாக நின்று சதம் அடித்து அசத்திய விராட் கோஹ்லி | virat kohli

অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে বছর শুরু করেছিলেন। এরপর ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছেন। বছর শেষে আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিধ্বংসী ফর্মে ছিলেন বিরাট কোহলি। বর্ষশেষে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে ছন্দে নেই বিরাট। রবিবার দেশের হয়ে এবছরের শেষ ম্যাচটি খেলতে নামবেন বিরাট। নীল জার্সিতে বছরের শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারবেন কি কোহলি? উত্তরের খোঁজে ভারতীয় ক্রিকেটকুল।

ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চেন্নাই ওডিআইয়ে ৪ রানে ফিরেছিলেন। এরপর ভাইজ্যাকে গোল্ডেন ডাক! এবার কটকে নীল জার্সিতে বছরের শেষ ম্যাচে কোহলির ব্যাটে রানের ফুলঝুরি দেখার অপেক্ষায় সমর্থকরা।

কটকে সাদা বলের ক্রিকেটে কোহলির শেষ কয়েক ইনিংসের পরিসংখ্যান অবশ্য একেবারেই ভালো নয়।

একনজরে কটকে কোহলির শেষ তিন ইনিংস

১) কটকে ভারত শেষ ওডিআই খেলেছে ২০১৭ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে বিরাট মাত্র ৮ রান করেছিলেন। ম্যাচটি যুবির ১৫০ রানের ম্যাচ হিসেবে স্মরণীয়।

২) এর আগে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কটকের মাঠে ওডিআই ম্যাচে বিরাট ২২ রান করেন।

৩) ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মাঠে ৩ রানে করেছিলেন বিরাট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, December 21, 2019, 18:45 [IST]
Other articles published on Dec 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+