অজিভূমে টেস্ট সিরিজ জয় দিয়ে বছর শুরু, ক্যারিবিয়ানদের হারিয়ে জয় দিয়ে বছর শেষ করতে পারবে কি ভারত

সামনেই ক্রিসমাস, তাই রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচ জিতে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের বড়দিনের উপহার দিতে চাইবেন বিরাট অ্যান্ড কোম্পানি।

সেই সঙ্গে জয় দিয়ে বর্ষশেষ করতে চাইবে ভারত। চলতি বছরটা বাইশ গজে দারুণ গিয়েছে ভারতের। কটকে পোলার্ড অ্যান্ড কোম্পানির ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে শেষ ওডিআই সিরিজ বছরের শেষটা ভারত সুখকর করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। ২০১৮-১৯ ক্রিকেট মরসুমে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়ে ২০১৮ এর ডিসেম্বরে ৪ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। এরপর ২০১৯ সালের জানুয়ারিতে ভারত-অজি ডুয়েলের শেষ ম্যাচটি ড্র হয়েছিল। ফলে বছর শুরুতে অজিভূমে প্রথমবারের জন্য টেস্ট সিরিজ জিতে ইতিহাস লিখেছিল কোহলি অ্যান্ড কোম্পানি।

এরপর ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলতে গিয়ে ভারতের অবিশ্বাস্য ফর্ম। লিগ পর্বে ইংল্যান্ড ম্যাচ বাদ দিলে বাকি ৮টি ম্যাচে জিতে লিগের শীর্ষস্থানে শেষ করেছিল ভারত।

বিশ্বকাপের নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল ভারতীয় দল। এছাড়া ৭টি টেস্ট ম্যাচ জিতে এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে। টেস্টে এক নম্বরে থেকে বছর শেষ করবে ভারত।

এবার বর্ষশেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের ফাইনাল ম্যাচ। কটকে বছরের শেষ ম্যাচ জিতে দারুণ ছন্দে শেষ করতে চাইবে ভারতীয় দল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, December 21, 2019, 17:48 [IST]
Other articles published on Dec 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+