রবিবার ফ্লোরিডায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কুড়ি-বিশের ক্রিকেট সিরিজ জিতে নিয়েছে কোহলিরা। প্রথমে ব্যাট করে ১৬৭/৫ রান তোলে ভারত। জবাবে ১৫.৩ ওভারে ৯৮/৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে ম্যাচ আটকে গেলে এই অবস্থায় ডাক ওয়ার্থ লুইস নিয়মে ২২ রানে ম্যাচ জিতে নেয় ব্লু আর্মি।
সিরিজ ইতিমধ্যেই জেতা হয়ে গিয়েছে। মঙ্গলবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচ এখন ভারতের কাছে তাই নিয়ম রক্ষার লড়াই। ৬ জুলাই গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত।
Rohit Sharma, T20I🐐 #Hitman #INDvsWI pic.twitter.com/JOZqvvlIJB
— Gowtham (@MGR_VJ) August 4, 2019
খেলা শুরু কখন, ম্যাচ কোথায় দেখবেন
মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচটি ভারতীয় সময় দেখা যাবে রাত ৮টায়। ভারতীয় সময় টস হবে সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। ম্যাচ দেখা যাবে সোনি পিকচার্স নেটওয়ার্কে।
View this post on InstagramAnd that's a wrap from Florida 💙💙 We now head to Guyana next ✈️ #TeamIndia #WIvIND
A post shared by Team India (@indiancricketteam) on
View this post on Instagram@virat.kohli During Headshot at Fort Lauderdale, Florida today 🇮🇳💙😍
A post shared by virat.kohli18♥️🔥 (@virat_kohli_18_club) on
সিরিজের শেষ ম্যাচে জয়ে ফিরতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই বিধ্বংসী দল। যদিও এই সিরিজে ভারতের বিরুদ্ধে ব্যাটে সেভাবে কামাল দেখাতে পারল না ক্যারিবিয়ানরা। ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের অভাবটা বড় বেশি চোখে পড়ছে। টি-টোয়েন্টি শেষ হলেই ৮ অগাস্ট থেকে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ। যার আগে শেষ টি-টোয়েন্টি জিতে জয়ের ছন্দে ফিরতে চাইবে কার্লোস ব্রেথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ।