
ওপেনিং
টি-টোয়েন্টি সিরিজের ফল দেখে ওপেনিংয়ে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। সেক্ষেত্রে রোহিতের সঙ্গে প্রথম ওডিআইয়ে ওপেন করবেন লোকেশ রাহুল। ধাওয়ানের পরিবর্ত হিসেবে দলে আশা মায়াঙ্ক আগারওয়ালকে প্রথম ওডিআইয়ে বসতে হতে পারে।

মিডল অর্ডার
তিনে অধিনায়ক বিরাট কোহলি খেলবেন। চারে শ্রেয়স আইয়ারই প্রথম পছন্দ। পাঁচে কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। তবে এবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওডিআই সিরিজে পন্থকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। সাম্প্রতিক সময়ে প্রতি সিরিজেই ব্যর্থ হচ্ছেন পন্থ।

ওডিআই অভিষেকের দোরগোডা়য় দুবে
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের আস্থা অর্জন করতে পেরেছেন। সেকারণে এবার চেন্নাই ম্যাচে ওডিআই অভিষেক করতে পারেন অলরাউন্ডার শিবম দুবে। সেক্ষেত্রে ছয় নম্বরে অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন তিনি।

মনীশ বা কেদার
দলে ব্যাটিং গভীরতা ধরে রাখতে সাত নম্বরে সুযোগ পেতে পারেন মনীশ পান্ডে বা কেদার যাদব।

বোলিং
দলের ভারসাম্য ধরে রাখতে বোলিংয়ে দুই পেসার এক অলরাউন্ডার ও এক ফুল টাইম স্পিনার খেলাতে পারেন বিরাট। এমনটা হলে মহম্মদ শামি, দীপক চাহারের সঙ্গে অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা ও স্পিনার কুলদীপ যাদবের খেলার সম্ভাবনা বেশি।


Click it and Unblock the Notifications




















