বাইশ গজে ডান্স মোডে বিরাট-গেইল!
বৃহস্পতিবার ছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআই লড়াই। ম্যাচের শুরু থেকেই বাধ সাধে বৃষ্টি।ম্যাচ শুরুর সময় ভারী বৃষ্টিতে টস পর্ব পিছিয়ে যায়।
এরপর টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেও ম্যাচ সেভাবে গড়ায়নি। শুরুতে কয়েক ওভার হওয়ার পর ফের বৃষ্টি। ড্রেসিংরুমে ফিরে যান ক্রিকেটাররা। বৃষ্টির কারণে ধৈর্য্য হারিয়ে অপেক্ষা করতে করতে ডাগআউটে সতীর্থদের সঙ্গে নাচকে শুরু করে দেন বিরাট।
শুধু ডাগআউটেই নয়, ক্রিস গেইলের সঙ্গে ক্রিজের মাঝেও নেচেছেন ভিকে। সেই ভিডিও এখন ক্রিকেটভক্তদের মুঠো ফোনে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাটিং স্টান্স নেওয়ার সময় গেইলের কাছে এসে মাঠের মিউজিকের তালে তালে ডান্স করতে শুরু করে দেন বিরাট। গেইলকেও নাচের জন্য আমন্ত্রণ জানান তিনি। এরপর গেইল -বিরাট দুজনে মিলেই বাইশ গজে কোমড় দোলাতে শুরু করে দেন। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি শামি-রোহিতরা।
When in the Caribbean, breaking into a jig be like 🥁🥁🕺 #TeamIndia #WIvIND pic.twitter.com/teg6r2WilS
— BCCI (@BCCI) August 8, 2019
প্রসঙ্গত বারবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়ানোর মাত্র ১৩ ওভার খেলা হয়েছে। এই ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। পরে ভারী বৃষ্টি শুরু হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
The first ODI has been abandoned! #WIvIND pic.twitter.com/SBpaUM2d90
— The Cricket Times (@CricketTimesHQ) August 9, 2019
View this post on Instagram🌴v 🇮🇳 Rain again! 😔🌧 The 1st ODI has been abandoned. #WIvIND #MenInMaroon #ItsOurGame
A post shared by WINDIES Cricket (@windiescricket) on
ভাইরাল ভিডিও দেখুন
Teacher: No one will dance in the class.
— Parth Goradia (@parthgoradia13) August 8, 2019
Le Backbenchers:@BCCI @imVkohli#INDvWI #India #Kohli pic.twitter.com/9R1fulVBHT