ফেভারিট হিসেবে ওডিআইতে নামছে ভারত, জেনে নিন পিচ রিপোর্ট ও আবহাওয়ার খবর

ব্যাটে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার ফেভারিট হিসেবে চেন্নাইয়ে প্রথম ওডিআই খেলতে নামছে ভারতীয় দল।

ভারতের প্রধান শক্তি ব্যাটিং

ভারতের প্রধান শক্তি ব্যাটিং

ভারতীয় দলের ব্যাটিংই দলের প্রধান শক্তি। ওপেনিংয় রোহিত-রাহুলের দুরন্ত ফর্ম থেকে বিরাটের অবিশ্বাস্য ধারাবাহিকতা ও তরুণ শ্রেয়সের পরিণত ব্যাটিং টপ অর্ডারের প্রধান সম্পদ।

অন্যদিকে বোলিংয়ে শামির গতি ও কুলদীপের স্পিনভেল্কি রয়েছে। সেই সঙ্গে কোহলির হাতে তুরুপের তাস শিবম দুবের মতো অলরাআউন্ডার রয়েছে।

চেন্নাইয়ে প্রথম ওডিআই সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ দলের থেকে লড়াইয়ে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামতে চলেছে কোহলি অ্যান্ড কোম্পানি।

 পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

চিপকের এই মাঠে এখনও পর্যন্ত ২১টি ওডিআই ম্যাচ হয়েছে যেখানে রান তাড়া করতে নামা দল ৭বার ম্যাচ জিতেছে আর ১৩ বার হেরেছে। এক ম্যাচ টাই হয়।

এই মাঠে গড় স্কোর ২৩৯ রান। প্রথম ইনিংসে গড়ে রান ২৩৯ ও দ্বিতীয় ইনিংসে গড়ে রান ২১৪। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে স্পিনাররা বরাবরই সুবিধে পান। স্লো টার্নার উইকেটে এবারও স্পিনাররা বারতি সুবিধে পাবেন বলে মনে করা হচ্ছে। ভারতের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ দলেও ভালো মানের স্পিনার রয়েছে। ফলে চিপকে দুই দলই স্পিনভেল্কিকে বিপক্ষকে মাত করতে পারে।

আবহাওয়া রিপোর্ট

আবহাওয়া রিপোর্ট

আকাশে মেঘ থাকলেও হাওয়া অফিস সূত্রে বৃষ্টির কোনও সম্ভাবনার কথা জানানো হয়নি।

হেড টু হেড

হেড টু হেড

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এখনও পর্যন্ত ১৩০টি ওডিআই ম্যাচ হয়েছে।যার মধ্যে ভারত ৬২টি ও ওয়েস্ট ইন্ডিজ ৬২টি ম্যাচ জিতেছে। ২টি ম্যাচ টাই ও চারটি ম্যাচে পরিত্যক্ত ঘোষণা হয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, December 14, 2019, 15:16 [IST]
Other articles published on Dec 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+