|
ম্যাচ শুরু কখন
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সন্ধ্যে ৭টায় ম্যাচ শুরু। তার আগে ৬.৩০ মিনিটে টস হবে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে ম্যাচ জিতেছিল ভারতীয় দল।
|
আবহওয়ার পূর্বাভাস
ম্যাচের দিন আকাশ পুরোপুরি পরিষ্কার থাকতে চলেছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দিনের দুপুর বেলা রোদ ঝলমলে পরিবেশ থাকবে। এরপর রাতেও আকাশ পরিষ্কার থাকতে চলেছে। ফলে ম্যাচের দিন বৃষ্টির কোনও ইঙ্গিত নেই।
|
একনজরে টি-টোয়েন্টি সিরিজের জন্য় ভারতীয় দল
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে,ঋষভ পন্থ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব,দীপক চাহার, মহম্মদ শামি, ভুবেনশ্বর কুমার
একনজরে টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল
কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ন অ্যালেন, শেল্ডন কোর্টেল, সিমরন হেটমায়ের, জেসন হোল্ডার, কিমো পল, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, খ্যারি পিয়েরে, নিকোলাস পুরান, দীনেশ রামদিন( উইকেটকিপার), সেফার্নে রাদারফোর্ড, লেন্ডন সিমন্স, কেসেরিক ইউলিয়াম, হেডেন ওয়ালস জুনিয়র।


Click it and Unblock the Notifications




















