
মুম্বই টি-টোয়েন্টি মহারণ! বাণিজ্য নগরী মুম্বইয়ে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ফয়সলা ম্যাচ। শেষ টি-টোয়েন্টি যে দল জিতবে তারাই আজ সিরিজ জিতবে এই পরিস্থিতিতে ৬৭ রানে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতল মেন ইন ব্লু।
ওয়েস্ট ইন্ডিজকে ৬৭ রানে হারিয়ে মুম্বই টি-টোয়েন্টি জিতল ভারত। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল ১৭৩ রান তুলতে পারল।
বিরাটের পরিবর্তে ফিল্ডিং করছেন জাদেজা। অন্যদিকে হাঁটুতে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে এদিন ব্যাটিং করতে পারলেন না এভিন লিউস।
পিয়েরে উইকেট দিয়ে এলেন। দীপকের বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট পিয়েরে।
আউট। ২০ ওভারের শুরুতে উইকেট পেলেন দীপক চাহার।
শেষ ৬ বলে ওয়েস্ট ইন্ডিজের ৭২ রান প্রয়োজন।
১৯ তম ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৬৯/৭ রানে পৌঁছল।
১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৪৮/৬।
৩৯ বলে ৬৮ রান করে আউট হন পোলার্ড।
আউট পোলার্ড!!! পোলার্ডকে আউট করলেন ভুবনেশ্বর। বাউন্ডারি রোপের সামনে রবীন্দ্র জাদেজার হাতে বন্দি হন পোলার্ড।
১৪১ রানে পৌঁছল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিততে এখনও পোলার্ডদের ১০০ রান প্রয়োজন।
ছয়!!! ৩৩ বলে হাফ সেঞ্চুরি করলেন কাইরন পোলার্ড। ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১২৪/৫
১৪ তম ওভারের প্রথম বলে ছয়! কুলদীপের ওভারের শুরুতেই ছক্কা হাঁকালেন পোলার্ড।
১৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রান তুলেছে।
১২ ওভারে ৫ উইকেট় হারিয়ে ক্যারবিয়ান দল ১০৫ রান তুলেছে। ক্রিসে ওয়েস্ট ইন্ডিজের প্রধান ভরসা কাইরন পোলার্ড।
৪৮ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ১৩৬ রান প্রয়োজন।
১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১০৩/৪।
১১ ওভার বোলিং করছেন শামি।
১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৯৭/৪।
২৪ বলে ৪১ রান করে আউট হলেন হিটমায়ের।১টি চার ও ৫টি ছয় হাঁকিয়েছেন হিটমায়ের।
আউট হিটমায়ের। কুলদীপকে টানা দুই বলে দুটি থক্কা হাঁকানোর পর ফুলটস বলে বাউন্ডারি লাইনের ধারে লোকেশ রাহুলের হাতে বন্দি হিটমায়ের।
১০ ওভারের প্রথম বলে ছক্কা! কুলদীপের বোলিংয়ে প্রথম বলেই লেগ সাইডে ছক্কা হাঁকালেন
৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৭৯/৩।
দুবের ওভারে ছক্কা হাঁকালেন পোলার্ড। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অনেক ম্যাচে দলের তরী পাড় করেছেন। এবার দেশের হয়ে ওয়াংখেড়ে কাঁপাচ্ছেন পোলার্ড।

৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৬৮/৩। ওভারে ৮ রান খরচ করলেন কুলদীপ যাদব।
১৩ বলে ২২ রানে ব্যাট করছেন পোলার্ড।
অষ্টম ওভারে বল করতে এলেন কুলদীপ যাদব। ২৭ বলে পোলার্ড-হিটমায়েরের হাফ সেঞ্চুরি পার্টনারশিপ।
৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৬০/৩। ওভারে ১৯ রান খরচ করলেন শিবম দুবে।
দেশের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রানের গণ্ডি পার করলেন কাইরন পোলার্ড।
৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪১/৩
ইতিমধ্যে সিমন্স, কিং ও পুরান আউট হয়ে ফিরে গিয়েছেন।
৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৩৩/৩। পঞ্চম ওভারে শামির বোলিংয়ের বিরুদ্ধে ২টি ছক্কা হাঁকালেন হিটমায়ের।
৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৯/৩
ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন লিউস। ফলে হাঁটুর চোটের জন্য তিনি ব্যাটিং করতে পারবেন না বলে ধারাভাষ্য সূত্রে জানা যাচ্ছে।
ভারতের হয়ে তিন পেসার ভুবি, শামি ও দীপক তিনটি উইকেট নিয়েছেন।
১৭ রান ৩ উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে এলেন কাইরন পোলার্ড।
রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন। ১.৫ ওভার শেষে ক্যারিবিয়ানরা ১২/১। আউট কিং।
ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ২৪১ রান।
২৯ বলে ৭০ রান করে নটআউট বিরাট। ইনিংস সাজানো ৪টে চার ও ৭টি ছয় দিয়ে।
ইনিংসের শেষ বলে ছয়। ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ২৪০ রানে পৌঁছল ভারত।
লোকেশ রাহুল আউট!!! ৫৬ বল খেলে ৯১ রানে করে আউট হলেন রাহুল।
ওভারের শেষ বলে আবার ছয়! পোলার্ডের এই ওভারে এল ২৭ রান। ২৩১ রানে পৌঁছল ভারত।
LOOOL Kohli’s reaction letting Williams know ABOUT AT THAT SIX 😂😂😂 A pumped up Virat Kohli >>>> #INDvWI 🔥 pic.twitter.com/hH5Sz2DgcU
— Virat Kohli Trends™🔥 (@TrendVirat) December 11, 2019
নো বল! ফ্রি হিটে চার মারলেন বিরাট।
This man means business. @imVkohli #INDvWI #INDvsWIpic.twitter.com/lUFYUfGlwI
— Virat Kohli Trends™🔥 (@TrendVirat) December 11, 2019
২১ বলে পঞ্চাশ রানে পৌঁছলেন বিরাট।
১৮ ওভার শেষে ২০৪ রানে পৌঁছল ভারত।
২০০ রানের গণ্ডিতে পৌঁছল ভারত।
উইলিয়ামসের বলে আবার ছয়, এবার হাঁকালেন বিরাট।
লোকেশ রাহুলের ব্যাটে আরও একটি ছক্কা। ৮৭ রানে পৌঁছলেন রাহুল।
২৯ বলে বিরাট-রাহুলের ৫০ রানের পার্টনারশিপ।
৮১ রানে ব্যাটিং করছেন লোকেশ রাহুল।
১৭ ওভার শেষে ভারত পৌঁছল ১৮৭ রানে।
বিরাটের ব্যাটে লেগে, উইকেটের পিছনে চার!!! ওভারের শেষ বলে চার হাঁকালেন লোকেশ রাহুল।
১৬ ওভার শেষে ভারত ১৭৬/২।
১৬তম ওভারটি দারুণ করলেন উইলিয়ামস। ওভারে ৩ রান খরচ করলেন।
এবার বিরাট বনাম উইলিয়ামস!!! বিরাটের বিরুদ্ধে বল করছে উইলিয়ামস।
১৫ ওভার শেষে ১৭৩ রানে পৌঁছল ভারত, হোল্ডারের এই ওভারে এল ২২ রান।
ওয়াংখেড়েতে ছয়ের বৃষ্টি!!! এবার ছক্কা হাঁকালেন বিরাট কোহলি। ৭ বল খেলে ১৮ রানে পৌঁছে গেলেন। পরের বলে ফের চার।
১৪ ওভার শেষে ১৫১ রানে পৌঁছল ভারত। ওভারের শেষ বলে ছক্কা হাঁকালেন বিরাট কোহলি।
এসেই উইকেট পেলেন। ২ বল খেলে বাউন্ডারির ধারে হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ঋষভ পন্থ।
১৩ তম ওভার করতে এলেন কাইরন পোলার্ড।
১২ তম ওভার শেষে রোহিতের উইকেট হারিয়ে ১৩৬ রানে পৌঁছল ভারত।
৩৪ বলে ৭১ রান করে আউট হলেন রোহিত শর্মা। ইনিংসে ৬টি চার ও ৫টি ছয় রয়েছে।
১১ ওভার শেষে ভারত ১৩২/০
২৯ বলে হাফ সেঞ্চুরি লোকেশ রাহুল।
৯ ওভার শেষে ভারত ১০৭/০।
ছক্কা!!! ছক্কা হাঁকালেন রোহিত শর্মা। বোলারের উপর দিয়ে ছক্কা। ২৩ বলে পঞ্চাশ রানে পৌঁছলেন হিটম্যান।
শুরু অষ্টম ওভার। ৪৫ রানে পৌঁছে গেলেন লোকেশ রাহুল।
৭ ওভার শেষে ভারত ৮১/০
বলকে উইকেটের পিছনে ঠেলে দিয়ে চার রান চুরি করে নিলেন লোকেশ রাহুল। পৌঁছলেন চল্লিশর ঘরে।
সপ্তম ওভারের খেলা শুরু। ওয়ালসকে বোলিংয়ে পাঠালেন পোলার্ড।
৬ ওভার শেষে ভারত ৭২/০
অন্যদিকে ১৭ বলে ৩৪ রানে ব্যাটিং করলেন রোহিত শর্মা।
প্রথম তিন বলে ১৪ রান তুলল ভারত।চাপে বোলার উইলিয়ামস।
ওভারের তিন বলে ৪, ৬, ৪!!!
চার! এবার টেক্সবুক শট! কভার দিয়ে বল পৌঁছে গেল বাউন্ডারিতে।
৩৪ রানে পৌঁছে গেলেন লোকেশ রাহুল।
ষষ্ঠ ওভারের প্রথম বলে চার হাঁকালেন রাহুল। পরের বলে ৬। উইকেটের উপর দিয়ে স্ল্যাস করে ওভার বাউন্ডারি রাহুলের।
ওভারে এল ১৪ রান। ৫ ওভার শেষে ভারত ৫৮/০
ওভারের তৃতীয় বলে চার হাঁকালেন রোহিত।
ছয় মেরে পঞ্চম ওভার শুরু করল ভারত। ওভারের দ্বিতীয় বলে নিশ্চিত ছয় বাঁচিয়ে দিলেন লিউস। একহাতে ছক্কা আটকে দিলেন লিউস।
শেষ বলে ৬!!! ওভারে এল ১৩ রান। ৪৩ রানে পৌঁছে গেল ভারত।
ওভারের পঞ্চম বলে আবার চার। এবার হাঁকালেন লোকেশ রাহুল। ১৭ রানে পৌঁছলেন রাহুল।
চতুর্থ ওভারের প্রথম তিন বলে ভারতের ঝুলিতে এল ৪ রান।
তৃতীয় ওভারের শেষ বলে চার। ওভারে ১৬ রান তুলল ভারত। ৩ ওভার শেষে ৩০ রানে পৌঁছল ভারত।
মুম্বই গ্যালারিতে রোহিত... রোহিত... গর্জন।
ওভারের দ্বিতীয় বলে ৪। দুই বলে ১০ রান করলেন।
রোহিতে রেকর্ড! তৃতীয় ওভারের প্রথম বলে কোটরেলকে মাঠের বাইরে পাঠালেন রোহিত। এটি রোহিতের ৪০০ তম আন্তর্জাতিক ছক্কা।
ওভার এল ৯ রান। ২ ওভার শেষে ভারত ১৪/০।
দুরন্ত বাউন্স! গ্যালারিতে থামল গর্জন। রাহুলকে বাউন্সার দিলেন হোল্ডা। উইকেটের পিছন থেকে দলকে তাতাচ্ছেন কাইরন পোলার্ড।
পরের বলেও এজ লেগে ফের চার। ৩ বল খেলে ৮ রানে পৌঁছে গেলেন রাহুল।
ওভারের তৃতীয় বলে আউটসাইড এজ লেগে চার। চার হাঁকালেন লোকেশ রাহুল।
তিন নম্বরে কি আজও শিবম দুবে নামবেন?
View this post on Instagram5️⃣0️⃣ - Shivam playing the "DUB"e Smash at the moment 💥💥💥 #TeamIndia #INDvWI @paytm
A post shared by Team India (@indiancricketteam) on
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ওভার করছেন জেসন হোল্ডার।
আবার ইয়র্কার। ওভারের পঞ্চম বল ইয়র্কার। ১ ওভার শেষে ভারত ৫/০।
দ্বিতীয় বলে চার!!! রোহিতের ব্যাটে দিনের প্রথম চার।৩০ গজ সার্কেলের উপর দিয়ে চার হাঁকালেন হিটম্যান। তৃতীয় বল ডট!
দারুণ শুরু ওয়েস্ট ইন্ডিজের। প্রথম বলই ইয়র্কার।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ওভার করছেন সেলডন কোটরেল।
সিরিজের প্রথম দুই ম্যাচে এখনও পর্যন্ত ব্যাটে জ্বলে উঠতে পারেননি রোহিত। সংগ্রহ ৮ ও ১৫ রান।
আজ রেকর্ডের সামনে রোহিত শর্মা। এদিন একটি ছক্কা হাঁকালেন আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ছক্কার মালিক হবেন হিটম্যান।
View this post on Instagram👀 Eyeing the trophy? 🤔🤔 #TeamIndia #INDvWI @paytm
A post shared by Team India (@indiancricketteam) on
দুই দলে আজ কারা খেলছে দেখে নিন।
A look at the Playing XI for the two teams for the 3rd T20I.@Paytm #INDvWI pic.twitter.com/Yz9MVU52El
— BCCI (@BCCI) December 11, 2019
দেখুন টসের মুহূর্ত।
West Indies have won the toss and will bowl first in the third and final T20I against #TeamIndia.#INDvWI pic.twitter.com/EyOKQn8Poa
— BCCI (@BCCI) December 11, 2019
দুই স্পিনার, তিন পেসার নিয়ে এদিন বোলিং আক্রমণ সাজালেন বিরাট কোহলি।
View this post on InstagramA post shared by Team India (@indiancricketteam) on
একনজরে ভারতীয় দল- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিবম দুবে,মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার,দীপক চাহার, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর।
চাহালের পরিবর্তে এদিন দলে খেলছেন কুলদীপ ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার পরিবর্তে খেলছেন মহম্মদ শামি।
পেসার মহম্মদ শামি দলে ফিরলেন। অন্যদিকে স্পিনবিভাগে ফিরলেন কুলদীপ যাদব।
এদিন ভারতীয় দলে দুটি পরিবর্তন রয়েছে।
প্রথমে ব্যাট করতে হওয়ার বিরাট অবশ্য হতাশ নয় বলে জানালেন।
টস জিতে বিরাটদের ব্যাটিং করতে পাঠাল ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজ দলে এদিন কোনও পরিবর্তন নেই।
এবার সিরিজ নির্ণায়ক ম্যাচে ওয়াংখেড়েতে রোহিত বনাম পোলার্ড ডুয়েল দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব
অন্যদিকে এটি রোহিত শর্মার কাছে হোম গ্রাউন্ড। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ওয়াংখেড়েতে বহু ম্যাচ খেলেছেন রোহিত।
দলের আরেক ওপেনার সিমন্স এই মাঠে ভারতের বিরুদ্ধে আশি উর্ধ্ব স্কোর করে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও এই মাঠে তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ দলের ওপেনার এভিন লিউস শেষ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। এবার অবশ্য তাঁকে মুম্বই ছেড়ে দিয়েছে। ওয়াংখেড়ের উইকেটের সঙ্গে তিনিও পরিচিত।
ক্যারিবিয়ান দলের অধিনায়ক কাইরন পোলার্ড আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে খেলেন। সেই সুবাদে এই মাঠ তাঁর কাছে হাতের তালুর মতো পরিচিত।
প্রসঙ্গত মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ দলে অনেকেরই খেলার অভিজ্ঞতা রয়েছে।