ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: সিরিজ নির্ণায়ক ম্যাচে কী হতে পারে ভারতের একাদশ

বুধবার সিরিজ ফয়সলার ম্যাচ। মুম্বই যার, সিরিজ তার! এই পরিস্থিতিতে সিরিজ জয়ের সমান সুযোগ নিয়ে ফাইনাল ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। হায়দরাবাদে ব্যাটিং দাপট দেখিয়ে ১-০ এগিয়ে গিয়েছে বিরাটরা। পাল্টা তিরুবনন্তপুরমের মাঠে ক্যারিবিয়ান ক্রিকেটারদের ব্যাটিং দাপটে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। একনজরে দেখে নেওয়া যাক, সিরিজ নির্ণায়ক ফাইনাল ম্যাচে কী হতে পারে ভারতের একাদশ

রোহিত শর্মা

রোহিত শর্মা

সিরিজে দুই ম্যাচে এখনও পর্যন্ত রোহিতের ব্যাটে বড় রান নেই। যা অবশ্যই চিন্তার কারণ। প্রথম ম্যাচে ৮ ও দ্বিতীয় ম্যাচে ১৫ রান করেন। তবে বুধবার আর মাত্র ১টি ছক্কা হাঁকালে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ছক্কার মালিক হয়ে গেইল- আফ্রিদিদের সঙ্গে এলিট ক্লাবে ঢুকে পড়তে পারেন রোহিত। অন্যদিকে ওয়াংখেড়ে রোহিতের হোম গ্রাউন্ড। এই মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নেতৃত্ব দিয়েছেন।

লোকেশ রাহুল

লোকেশ রাহুল

হায়দরাবাদে প্রথম ম্যাচে ৬২ রান করেছিলেন। ওপেনিংয়ের রাহুলের ব্যাটে ঝড়ো রানের দিকে তাকিয়ে ভারত।

তিনে বিরাট

তিনে বিরাট

সিরিজ নির্ণায়ক ম্যাচে বিরাটের ব্যাটে বড় রানের দিকে তাকিয়ে থাকবে ভারত। ২০৮ তাড়া করতে নেমে হায়দরাবাদে ৯৪ রান হাঁকিয়ে দলকে জয়ের গণ্ডি পার করিয়েছিলেন বিরাট

চারে শ্রেয়স আইয়ার

চারে শ্রেয়স আইয়ার

পন্থের পরিবর্তে তৃতীয় ম্যাচে চারে আসতে পারেন শ্রেয়স। পুরোটাই অবশ্য পরিস্থিতির উপর নির্ভর করছে।

পাঁচে পন্থ

পাঁচে পন্থ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে সাময়িকভাবে ভরসা দিতে পেরেছেন পন্থ। তবে উইকেটে থিতু হলে তার থেকে আরও বেশি রানের প্রত্যাশায় ভারত

জোড়া অলরাউন্ডার

জোড়া অলরাউন্ডার

ছয় নম্বরে শিবম দুবে ফিনিশারের রোলে নেমে পড়তে পারেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অনবদ্য হাফ সেঞ্চুরি করেছিলেন দুবে। এরপর ব্যাটে আসবেন জাদেজা।

কুল-চা জুটির প্রত্যাবর্তনের সম্ভাবনা

কুল-চা জুটির প্রত্যাবর্তনের সম্ভাবনা

বোলিংয়ের কিছু পরিবর্তন প্রয়োজন। সিরিজে দুই ম্যাচে ওয়াশিংটন সুন্দর ফিল্ডিংয়ে হতাশ করেছেন। বলে যদিও ভরসা দিচ্ছেন। কিন্তু মুম্বইয়ে যেহেতু সিরিজ নির্ণায়ক ম্যাচ। তাই বিরাট হয়ত চাহালের সঙ্গে কুলদীপকে জুটিতে খেলাতে পারেন। দুই পেসার হিসেবে দীপক চাহার ও শামি খেলতে পারেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 10, 2019, 16:58 [IST]
Other articles published on Dec 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+