ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: চিপকের ২২ গজে স্পিনারদের লজ্জার রেকর্ড

এ কোন চিপক! চেন্নাইয়ের চিপকে অতীতে স্পিনারদের দাপট দেখে এসেছে ক্রিকেটদুনিয়া। সেই চিপকে রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআই ম্যাচে দুই দলের স্পিনাররা একটি উইকেটও তুলতে পারেননি। উল্টে চিপকের ২২ গজের ইতিহাসের সঙ্গে জুড়ে গেল লজ্জার রেকর্ড।

কী সেই রেকর্ড

রবিবার প্রথম ওডিআই ম্য়াচে দুই দলের স্পিনারদের মিলিয়ে চিপকে ৩৩ ওভার স্পিনাররা বল করেছে। যার মধ্যে দুই দলের একটিও উইকেট যায়নি। ভারতীয় দলের হয়ে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও কেদার যাদব বোলিং করেন। কুলদীপ ১০ ওভারে ৪৫ রান খরচ করেন।

অন্যদিকে জাদেজা তাঁর নির্ধারিত ১০ ওভারে ৫৮ রান দেন আর কেদার ১ ওভার হাত ঘুরিয়ে ১১ রান খরচ করেছেন।

ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে হেডেন ওয়ালস ৫ ওভার হাত ঘুরিয়ে ৩১ ও রস্টন চেজ ৭ ওভার বল করে ৪২ রান খরচ করেছেন। ৫ স্পিনার ১৯৮ বল করলেও চিপকের ২২ গজে কোনও উইকেট তুলে নিতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে চার ম্যাচ হয়েছে যেখানে স্পিনাররা ৩৩ ওভার বল করার পরও কোনও উইকেট আসেনি।

উল্লেখ্য বোলিং ব্যর্থতার কারণে রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ থেকে ফিঁকে হয়ে যায় ভারত। হেটমায়ারের ১৩৯ ও হোপের অপারিজত ১০২ রানে ভর করে ২৮৮ রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ যেতে ওয়েস্ট ইন্ডিজ। চেন্নাই ম্যাচ জিতে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে ১-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, December 16, 2019, 16:09 [IST]
Other articles published on Dec 16, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+