এই কারণে ধোনির ডেরায় পন্থের জন্য গলা ফাটালেন মাহি ভক্তরা, দেখুন ভিডিও

தடை விதிக்கப்பட்டவருக்கு வாய்ப்பு....துலீப் கோப்பையில் குழப்பம்.!- வீடியோ

ধোনির ডেরায় পন্থের সমর্থনে স্লোগান!

হ্যাঁ, এতদিন উল্টোটাই দেখা গিয়েছে। পন্থ ক্যাচ মিস করলে বা ভুল রিভিউ নিয়ে দলকে ডোবালে গ্যালারিতে ধোনি ধোনি ধ্বনি তুলেছেন সমর্থকরা। সেই সমর্থকদের মনেই এদিন জায়গা করে নিতে পারলেন ঋষভ পন্থ।

ধোনির সেকেন্ড হোম

চিপক অর্থাৎ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম ধোনির সেকেন্ড হোম। আইপিএলে চেন্নাই দলের হয়ে এই মাঠেই খেলেন ধোনি। তাই চেন্নাইয়ে ধোনির আলাদা একটা ফ্যান জোন রয়েছে। তাঁরাই এদিন পন্থের হয়ে গলা ফাটালেন।

পন্থের ইনিংস

এদিন ৬৯ বল খেলে ৭১ রানের ইনিংস হাঁকান পন্থ। ওডিআই কেরিয়ারে এটাই পন্থের প্রথম হাফ সেঞ্চুরি। ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ১টি ছয় দিয়ে। সেই সঙ্গে শ্রেয়স আইয়ারের সঙ্গে চতুর্থ উইকেটে দুজনে মিলে ১১৪ রান তোলে। এই রানের ভিতের ভর করেই ভারত নির্ধারিত ৫০ ওভার শেষে ২৮৭ রান তোলে। পন্থ ছাড়া শ্রেয়স আইয়ার এদিন ৮৮ বল খেলে ৭০ রান করেন।

ধোনির ডেরায় পন্থের জন্য গলা ফাটালেন সমর্থকরা

পন্থের এই ব্যাটিং ঝলক দেখে এদিন চেন্নাইয়ের গ্য়ালারিতে পন্থ... পন্থ... চিৎকার। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওই হল ভাইরাল। চেন্নাইয়ে আইপিএল ম্যাচে এতদিন ধোনি... ধোনি... স্লোগান শোনা যেত। এদিন সেই স্লোগানের বদলেই চিপকে গ্য়ালারি জুড়ে পন্থ পন্থ কলরব!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, December 15, 2019, 20:52 [IST]
Other articles published on Dec 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+