
ধোনির কী রেকর্ড ভাঙলেন পন্থ
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় কোনও কিপারের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ধোনির। ২০১৭ সালে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ৫৬ রান হাঁকিয়েছিলেন। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪২ বলে ৬৫ রানের ইনিংস হাঁকিয়ে ধোনির সেই রেকর্ড পার করে গেলেন পন্থ। টি-টোয়েন্টিতে ভারতীয় কিপারদের মধ্যে সর্বোচ্চ স্কোরার এখন পন্থ।

একনজরে টি-টোয়েন্টিতে ভারতীয় কিপাদের সর্বোচ্চ তিন ইনিংস
১) ঋষভ পন্থ(৬৫* রান)-ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৯ সালে
২) ধোনি(৫৬ রান)- প্রতিপক্ষ ইংল্যান্ড,২০১৭ সালে
৩) ধোনি(৫২ রান)-প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০১৮ সাল
একনজরে পন্থের পারফর্ম্যান্স
৪২ বলে ৬৫ রান করা ছাড়া ম্যাচে কোহলির সঙ্গে শতরান পার্টনারশিপ পন্থের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৪৭ রান তাড়া করতে নেমে কোহলি-পন্তের ১০৬ রানের পার্টনারশিপে ভর করে সহজেই ম্যাচ জিতে নেয় ভারত। ৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ৩-০ ব্যবধানে সিরিজ হোয়াইটওয়াশ করে 'মেন ইন ব্লু'।


Click it and Unblock the Notifications



















