
বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে থাকলেও সুযোগ পাননি
বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি সঞ্জু। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন। নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই সমালোচনা করেছেন।
|
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন সঞ্জু
সঞ্জু সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র একটি স্মাইলি ব্যবহার করেছেন। বোঝাই যাচ্ছে, নির্বাচকরা তাঁকে দলে না নেওয়াতেই হতাশা প্রকাশ করেছেন এই ক্রিকেটার।
|
পন্থের বিকল্প হতে পারেন সঞ্জু
২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে কিপার হিসেবে নির্বাচকদের প্রথম পছন্দ ঋষভ পন্থ। বাঁ-হাতি উইকেটকিপার ব্যাটসম্যান অবশ্য এই মুহূর্তে ব্যাটে একেবারেই ছন্দে নেই। যেখানে সঞ্জুকে কয়েক ম্যাচে ব্যবহার করে বিকল্প তৈরির কথা বলা হলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন রাজস্থানের রয়্যালসের হয়ে আইপিএল খেলা এই ক্রিকেটার।

একনজরে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল
বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর।


Click it and Unblock the Notifications



















