ফোকাসে ওডিআই সিরিজ, আইপিএল নিলাম নিয়ে ভাবছেন না শাই হোপ

ரஷித் இங்கிலாந்து டெஸ்ட் அணியிலா?..எதிர்க்கும் மாஜி வீரர்கள்- வீடியோ

১৯ ডিসেম্বর কলকাতায় আইপিএল নিলামের আসর। তার আগে চেন্নাই ওডিআইয়ে ভারতীয় বোলিংকে দুরমুশ করে শতরান হাঁকিয়ে নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলির গুডবুকে ঢুকে পড়েছেন শাই হোপ ও সিমরন হেটমায়ার।

নিলামে ওয়েস্ট ইন্ডিজ দলের এই ডবল এইচ বড় দাম পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তাঁর আগে ক্যারিবিয়ান দলের ডানহাতি ওপেনার হোপ জানিয়ে দিলেন তিনি অবশ্য আইপিএল নিলাম নিয়ে এখনই কিছু ভাবছেন না। বুধবার দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জেতাই তাঁর সামনে এখন একমাত্র ফোকাস।

হোপ বলেছেন, 'আমার বিশ্বাস সতীর্থরা আইপিএলে নিলামের দিকে নজর রাখবে। কিন্তু ভুলে গেলে চলবে না, ভারতের বিরুদ্ধে আমরা কঠিন সিরিজ খেলতে নেমেছি। সেই সিরিজেই এখন আমাদের ফোকাস থাকা উচিত। '

প্রসঙ্গত চেন্নাই ম্যাচে শাই হোপ ১০২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। হোপের সঙ্গে হেটমায়ারও দারুণ খেলেছেন। হেটমায়ার ১৩৯ করে আউট হন। দ্বিতীয় উইকেটে ডান-বাম জুটি ২১৮ রান জুড়েছিল। যার সুবাদে ২৮৮ রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ।

প্রসঙ্গত গত বছর আইপিএলে বিরাটের দলের হয়ে খেলেছেন সিমরন হেটমায়ার। বিরাটের আইপিএল দলে ব্যাটে দাপট দেখাতে না পারলেও ভারত সফরে এসে ওডিআই সিরিজে দারুণ ব্যাটিং করে চেন্নাই ওডিআইয়ে ম্যাচের সেরা হয়েছেন হেটমায়ার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 17, 2019, 16:34 [IST]
Other articles published on Dec 17, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+