ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: দলকে নিয়ে বিচ পার্টিতে বিরাট

বৃহস্পতিবার থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। অ্যান্টিগায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে ভারতীয় দল।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: দলকে নিয়ে বিচ পার্টিতে বিরাট

মঙ্গলবার পুল সেশনের অংশ হিসেবে সমুদ্র সৈকতে সময় কাটাল কোহলি অ্যান্ড কোম্পানি। দল ও সাপোর্ট স্টাফদের নিয়ে বিচ পার্টি করলেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন কোহলি।

প্রসঙ্গত বৃহস্পিতবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করছে ভারতীয় দল। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের পর অ্যাসেজ সিরিজের এজবাস্টন টেস্ট দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু হয়েছে। দু'বছর ধরে টেস্ট ক্রিকেটের বিশ্বকাপের এই লড়াই চলবে। সামনের দু'বছরে ৭১টি টেস্ট ম্যাচ, ২৭টি টেস্ট সিরিজের মধ্যে দিয়ে নয় দলের মধ্যে পয়েন্টের বিচার সেরা দলকে বেছে নেওয়া হবে। সেই দলের হাতেই উঠবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট।

View this post on Instagram

Stunning day at the beach with the boys 🇮🇳👌😎

A post shared by Virat Kohli (@virat.kohli) on

অন্যদিকে এই সিরিজ দিয়েই ভারতীয় দলের নতুন টেস্ট জার্সির উদ্বোধন হতে চলেছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নয়া জার্সি পরে অজিঙ্ক রাহানেরা মাঠে নেমেছেন। তবে আন্তর্জাতিক মঞ্চে বৃহস্পতিবার থেকেই ভারতীয় দলের, টেস্টের নতুন জার্সিতে পথ চলা শুরু হতে চলেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 21, 2019, 15:12 [IST]
Other articles published on Aug 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+