
টেস্টে পন্টিংয়ের কোন কীর্তি ছুঁতে পারেন ভিকে
অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ১৯টি শতরান হাঁকিয়েছিলেন পন্টিং। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামার আগে অধিনায়ক হিসেবে কোহলির সেঞ্চুরি সংখ্যা ১৮টি। অর্থাৎ আর মাত্র একটি সেঞ্চুরি করলেই পন্টিংয়ের এই রেকর্ড ছুঁয়ে ফেলবেন বিরাট।

তালিকায় শীর্ষে গ্রেম স্মিথ
এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড রয়েছে স্মিথের।

একনজরে অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকা
১) গ্রেম স্মিথ(দঃ আফ্রিকা)- ২৫টি সেঞ্চুরি
২) রিকি পন্টিং(অস্ট্রেলিয়া)-১৯টি সেঞ্চুরি
৩) বিরাট কোহলি(ভারত)-১৮টি সেঞ্চুরি

সব মিলিয়ে কোহলির শতরান
টেস্ট ক্রিকেটে এই মুহুর্তে বিরাট কোহলির শতরান সংখ্যা ২৫টি। টেস্ট ক্রিকেটের বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এই মুহূর্তে এক নম্বরে রয়েছেন বিরাট।


Click it and Unblock the Notifications



















