প্রথম টি২০ ম্যাচে বোলিং উতরে দিল ভারতকে, অভিষেকেই মুগ্ধ করলেন সাইনি

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে দিল ভারতীয় দল। প্রথমবার ভারতের হয়ে বল করতে নেমেই অনবদ্য বোলিং করলেন নবাগত নভদীপ সাইনি। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। তার মধ্যে একটি আবার মেডেন ওভার ছিল।

এছাড়া বল হাতে ভারতের সব বোলারই এদিন উইকেট পেয়েছেন। ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, রবীন্দ্র জাদেজা প্রত্যেকেই কম রান খরচ করে উইকেট পান। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং খেই খুঁজে পায়নি। প্রথম থেকে উইকেট খোয়াতে শুরু করে ক্যারিবিয়ানরা। শেষ অবধি ৯ উইকেটে ৯৫ রান তোলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিকোলাস পুরান ২০ ও কায়রন পোলার্ড কার্যকর ইনিংস খেলেন। পোলার্ড ৪৯ ও পুরান ২০ রান করেন। আর কেউ দুই অঙ্কের রান পৌঁছতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা খুব একটা ভাল হয়নি। চোট কাটিয়ে দলে ফেরত আসা শিখর ধাওয়ান ১ রানে ফেরত যান। রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে ছোট পার্টনারশিপ হলেও রোহিত ২৪ ও কোহলি ১৯ রানে ফেরত যান। চার নম্বরে নামা ঋষভ পন্থ প্রথম বলেই গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন।

এরপরে মনীশ পান্ডে, ক্রুণাল পান্ডিয়ারা ছোট পার্টনারশিপ গড়ে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। এত ছোট টার্গেট থাকায় জয় পেলেও তা মসৃণ ছিল না। ১৭.২ ওভারে ছয় উইকেট হারিয়ে ভারত নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। এর ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 3, 2019, 23:47 [IST]
Other articles published on Aug 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+