জিম্বাবোয়েকে শেষ ম্যাচে ৩ রানে হারিয়ে টি২০ সিরিজ জয় ভারতের

হারারে, ২২ জুন : জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজের নির্ণায়ক ম্যাচ জিতে সিরিজ ২-১ ব্যবধানে জিতল ভারত। এদিন প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৮ রান তোলে মহেন্দ্র সিং ধোনির ভারত। লোকেশ রাহুল (২২রান), মনদীপ সিং (৪ রান), অম্বাতি রায়াডু (২০ রান) কেউ বড় রান পাননি।

সিরিজে সেভাবে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া মনীশ পান্ডে শূন্য রানে আউট হন। তবে বড় রান পান কেদার যাদব (৪২ বলে ৫৮ রান)। মূলত তার বদান্যতায় ও শেষে অক্সর প্যাটেলের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে (১১ বলে ২০ রান) সম্মানজনক জায়গায় পৌঁছয় ভারতের স্কোর। এদিন ব্যাট হাতে ফের ব্যর্থ হন ধোনি (১৩ বলে ৯ রান)।

জবাবে ব্যাট করতে নেমে চামু চিভাভার (৫ রান) উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে জিম্বাবোয়ে। হ্যামিলটন মাসাকাদজাও (১৫ রান) বড় রান করতে পারেননি। কিছুটা লড়েন সিবান্দা (২৮ রান) ও পিটার মুর (২৬ রান)। তবে তারা ফিরতেই আর রান তাড়া করতে পারেনি জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা।

বল নষ্ট করে আউট হন ম্যালকম ওয়ালার (১৭ বলে ১০ রান)। এলটন চিগুমবুরা (১৬ বলে ১৬ রান) ও টিমিসেন মারুমা (১৩ বলে ২৩ রান) চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। অবশেষে ৩ রানে ম্যাচ হারল জিম্বাবোয়ে। একইসঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারতীয় দল।

প্রসঙ্গত, একদিনের সিরিজ ৩-০ ব্যবধানে জেতার পরে টি২০ সিরিজের প্রথম ম্য়াচে ২ রানে হেরে গিয়েছিল ভারত। পরের ম্যাচে ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় ধোনি বাহিনী। আর এদিন ৩ রানে ম্যাচ জিতে টি২০ সিরিজও পকেটে পুরলেন মহেন্দ্র সিং ধোনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, June 22, 2016, 20:12 [IST]
Other articles published on Jun 22, 2016
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+