
একটি ম্যাচ হারলে মহাভারত অশুদ্ধ হয় না
প্রশ্ন হল, ভারতের একটি হারেই এত সমালোচনা কেন? প্রথম ছ'টি ম্যাচে পাঁচটি জিতে ভারত এটা প্রমাণ করেছে যে তারা এই বিশ্বকাপকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তাদের শেষ চারে জায়গা নিশ্চিত করতে এখন দরকার মাত্র একটি পয়েন্ট। ম্যাচ তাদের বাকি রয়েছে দু'টি -- বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে। সুতরাং এই হারের পরেও তাদের সেমি-ফাইনালে যাওয়া আটকাচ্ছে না সেটা তাদের অতি বড় শত্রুও বলতে পারবে না।

ইংল্যান্ডকে তাদের প্রাপ্য কৃতিত্বটুকু দিতেই হয়
যাঁরা ভারতের এই পরাজয়ে দুষছেন কোহলির দলের শেষদিকের ব্যাটিংকে (কেউ আবার দুষছেন এদিনের কমলা-নীল জার্সিকেও), তাঁদের মনে রাখা উচিত যে বিপক্ষ ছিল ইংল্যান্ড, যাদের এই কয়েকদিন আগেও এবারের সম্ভাব্য বিজয়ী বলে ধরা হচ্ছিল। আচমকা দু'টি ম্যাচ পর পর হেরে গিয়ে তারা সাময়িক সমস্যাতে পড়লেও থ্রি লায়ন্স-দের যে মানাবনোতি হয়নি, সেটা বলাই বাহুল্য। রবিবার দলে জেসন রয়কে ফিরিয়ে নিয়ে এসে পূর্ণ উদ্যোগে ঝাঁপায় ইংল্যান্ড কারণ এটা ছিল তাদের মরণ-বাঁচন ম্যাচ। টস জেতার ফলে তাদের কাজ আরও সহজ হয়ে যায়। ভারতের পরাজয়তে ধোনি-কেদারদের না দুষে ইংল্যান্ডকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়াটা অবশ্যই জরুরি। আর ভারতের পক্ষে এই হার তাদের 'ল অফ এভারেজ'-এর ভ্রুকুটি থেকে বাঁচিয়ে দিল। নক-আউটে আচমকা হেরে যাওয়ার থেকে লিগ পর্যায়েই একটি ম্যাচ হারা ভালো। কোহলির দল এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে শিগগিরই ফিরবে মঙ্গলবারের ম্যাচে, এই বার্মিংহামেই।

পাকিস্তান যদি যথেষ্ট জয় না পেয়ে থাকে, সেটা তাদের সমস্যা
দ্বিতীয়ত, পাকিস্তান বা বাংলাদেশের সমর্থকদের মুখে ভারতের হারের ফলে হা-হুতাশ শোনার কোনও প্রয়োজন ভারতের সমর্থকদের নেই। ভারত এখানে নিজের খেলা খেলতে এসেছে এবং পাকিস্তান বা বাংলাদেশ বিশ্বকাপে টিকে রইল কী না, তা নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই, থাকার কথাও নয়।
পাকিস্তানের যে প্রাক্তন ক্রিকেটার কয়েক দিন আগে মন্তব্য করেছিলেন যে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে ভারত ইচ্ছাকৃতভাবে হারবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কাছে, তাঁর মনে রাখা উচিত এখন যে ভারতের নিজের সেমি-ফাইনালের জায়গা পাকা করতে ওই ম্যাচ দুটিতে জেতা প্রয়োজন। পাকিস্তান বিশ্বকাপে থাকল কি না, সেই নিয়ে দাড়িতে হাত বোলাবার সময় ও ইচ্ছে ভারতের নেই। শুধু শুধু অন্যের উপরে নির্ভর না করে থেকে পাকিস্তানের উচিত ছিল আগে আরও ম্যাচ জেতার, যা তারা
করেনি। তার জন্যে নিশ্চই তারা ভারতকে দোষ দিতে পারে না।


Click it and Unblock the Notifications



















