একের পর এক ফিল্ডিং ও ক্যাচ মিসের বহর চলল প্রথম ইনিংস জুড়ে। তার দৌলতেই একটি জীবনদান পেয়ে ভারতের বিরুদ্ধে ১২৮ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেললেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শুরুর দিকে পরপর উইকেট হারিয়েও ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলল শ্রীলঙ্কা।
লিডসের হেডিংলেতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। জসপ্রীত বুমরার দাপটে শুরুতেই দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। এই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামা রবীন্দ্র জাদেজা প্রথম ওভার বল করতে এসেই উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে তৃতীয় ধাক্কা দেন। চতুর্থ উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাহিরু থিরিমানের মধ্যে ১২৪ রানের পার্টনারশিপ হয়। ৬৮ বলে ৫৩ রান করে থিরিমানে আউট হলে ধনঞ্জয় ডি সিলভার (২৯) সঙ্গে জুটিতে ৭৪ রান যুক্ত করেন ম্যাথিউস।
এই সময় একাধিক মিস ফিল্ড করেন ভারতীয় ফিল্ডাররা। বেশ কয়েকটি লাইনের বল মিস করেন মহেন্দ্র সিং ধোনিও। একটি বাই চারও দেন তিনি। ভারতের হয়ে মাত্র ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বুমরা। ১টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।
৪৩.৩ ওভারের মাথায় জয়ের জন্য প্রয়োজনীয় ২৬৫ রান তুলে ফেলল ভারত। ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত।
৪ রানে এলবিডব্লিউ হয়ে ফিরলেন পন্থ। ভারত পৌঁছে গেল ৩ উইকেটে ২৬৩ রানে। জয়ের জন্য প্রয়োজন আর ২ রান।
৪২ ওভার শেষে ভারত ২৫৩/২। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্থ।
৪১ ওভার শেষে ২৪৪/২। মালিঙ্গার শেষ বলে আউট রাহুল। করলেন ১১১ রান।
৪০ ওভার শেষে ভারত পৌঁছে গেল ২৩৪ রানে ১ উইকেটের বিনিময়ে।
৩৯ তম ওভার শেষে ভারত পৌঁছে গেল ২৩০ রানে। আর ৩৫ রান চাই ৬৬ বলে।
১০৯ বলে শতরান করলেন কেএল রাহুল। রোহিতের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসাবে এদিন শতরান করলেন রাহুল।
৩৮তম ওভারে এল মাত্র ১ রান। ভারত ৩৮ ওভার শেষে ২২২/১।
৯৮ রানে অপরাজিত রাহুল। ভারত ৩৭ ওভার শেষে ২২১/১ রানে পৌঁছে গেল।
৩৬ ওভার শেষে ভারত তুলল ২১৪/১। রাহুল ৯৩ রানে অপরাজিত।
শেষ হল ৩৫তম ওভার। ভারত ২১১/১। শতরানের দিকে এগোচ্ছেন কেএল রাহুল।
৩৪তম ওভার শেষে ভারত ২০৭/১। কেএল রাহুল পৌঁছলেন ৯০ রানে।
৩৩তম ওভার শেষ হল। ভারত দলগতভাবে দ্বিশতরানে পৌঁছে গেল। ওভার শেষে ভারত ২০৩/১।
ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারত ৩২ ওভার শেষে ১৯৬/১।
৩১তম ওভারের শুরুতেই প্রথম বলে রাজিতের বলে আউট রোহিত শর্মা। করলেন ১০৩ রান। ৩১ ওভার শেষে ভারত ১৯৪/১।
ভাঙল ওপেনিং জুটি। কাসুন রাজিথার সপ্তম ওভারের প্রথম বলে মিড অফে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত। ৯৪ বলে ১০৩ রান করলেন হিটম্যান।
ইসুরু উড়ানার সপ্তম ওভার থেকে এল ৬ রান। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৮৯/০।
৮৬ বলে ৮১ রানে খেলছেন কেএল রাহুল।
নিজস্ব স্টাইলে চার মেরে শতরান পূর্ণ করলেন রোহিত। একই বিশ্বকাপে ৫টি শতরান করে শ্রীলঙ্কান লেজেন্ড কুমার সাঙ্গাকারাকে টপকালেন হিটম্যান। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১৮৩/০।
রেকর্ড থেকে ২ রান দূরে রোহিত।
কাসুন রাজিথার ষষ্ঠ ওভার।
ইসুরু উড়ানার ষষ্ঠ ওভার থেকে এল ৩ রান। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১৭৭/০।
রোহিত ও রাহুলের চার সহ মালিঙ্গার ওভারে এল ১৪ রান। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১৭৪/০।
লাসিথ মালিঙ্গার সপ্তম ওভার।
একই বিশ্বকাপে ৫টি সেঞ্চুরির রেকর্ড থেকে মাত্র ১১ রান দূরে রেহিত শর্মা।
শেষ বলেও চার। উড়ানার পঞ্চম ওভারে এল ৮ রান। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ১৬০/০। ৮১ বলে ৮৯ রানে খেলছেন রোহিত।
চতুর্থ বলে স্কোয়ার কাটে রোহিতের চার।
নিজের পঞ্চম ওভার বল করছেন ইসুরু উড়ানা।
মালিঙ্গার ষষ্ঠ ওভার থেকে এল ১১ রান। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৫২/০।
৭৪ বলে ৬৮ রানে ব্যাট করছেন রাহুল।
প্রথম ২ বলে একটি চার সহ খেলেন ৬ রান।
ভারতের ওপেনিং জুটি ভাঙতে মরিয়া শ্রীলঙ্কার বোলিং অ্যাটাকে আবারও মালিঙ্গাকে আনা হল।
উড়ানার চতুর্থ ওভারে এল ৪ রান। ২৪ ওভার শেষে ভারতের স্কোর ১৪১/০।
উইকেটের খোঁজে বাঁ-হাতি পেসার ইসুরু উড়ানাকে আক্রমণে আনল শ্রীলঙ্কা।
শেষ বলে রাহুলের চার। ওভারে এল ১৭ রান। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ১৩৭/০।
পরের বলেই দুর্দান্ত ছক্কা রাহুলের।
কেএল রাহুলের অর্ধ শতরান।
চতুর্থ ওভার বল করছেন ধনঞ্জয় ডি সিলভা।
পেরেরার ষষ্ঠ ওভারে এল ৬ রান। ২২ ওভার শেষে ভারতের স্কোর ১২০/০।
৬৭ বলে ৭৪ রানে ব্যাট করছেন ভারতের সহ অধিনায়ক।
থিসারা পেরেরার ষষ্ঠ ওভারের প্রথম বল থেকে ২ রান নিলেন রোহিত।
রোহিতের মারা একটি চার সহ ওভারে এল ৫ রান। ২১ ওভার শেষে ভারতের স্কোর ১১৪/০।
স্পিনার ধনঞ্জয় ডি সিলভার তৃতীয় ওভার।
ওভারে এল ৬ রান। ২০ ওভার শেষে ভারতের স্কোর ১০৯/০।
ভিন্টেজ রোহিত। পেরেরার চতুর্থ বলে পুল করে চার মারলেন হিটম্যান।
পেরেরার পঞ্চম ওভারে স্ট্রাইকে কেইল রাহুল।
ধনঞ্জয়ের ওভারে এল ৪ রান। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১০৩/০।
ধনঞ্জয় ডি সিলভার দ্বিতীয় ওভারের প্রথম বলে রোহিতের নেওয়া সিঙ্গলসে ভারতের শতরান পূর্ণ।
পেরেরার ওভারে এল ২ রান। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৯৯/০।
নিজের চতুর্থ ওভার বল করছেন থিসারা পেরেরা।
ভারতের ওপেনিং জুটি ভাঙতে মরিয়া শ্রীলঙ্কা।
চলছে ড্রিংকস ব্রেক।
৫১ বলে ৫৯ রানে খেলছেন বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা রোহিত শর্মা। ৫১ বলে ৩৭ রানে খেলছেন কেএল রাহুল।
ওভারে এল ১৪ রান। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৯৭/০।
তৃতীয় বলে আরও একটি লম্বা ছক্কা হিটম্যানের।
ধনঞ্জয় ডি সিলভার প্রথম ওভারের প্রথম বলে ছয় মেরে টুর্নামেন্টের আরও একটি অর্ধ শতরান পূর্ণ করলেন রোহিত।
৪৯ বলে ৩৬ রানে খেলছেন কেএল রাহুল।
ওভারে এল ২ রান। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৮৩/০।
৪৭ বলে ৪৬ রানে ব্যাট করছেন রোহিত।
নিজের তৃতীয় ওভার বল করছেন থিসারা পেরেরা।
ভারতের ওপেনিং জুটিকে ভাঙতে এখনও ব্যর্থ শ্রীলঙ্কা।
উড়ানার তৃতীয় ওভারে এল ২ রান। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৮১/০।
নিজের তৃতীয় ওভারের প্রথম বলে সিঙ্গলস দিলেন ইসুরু উড়ানা।
পেরেরার দ্বিতীয় ওভারে এল ২ রান। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৭৯/০।
থিসারা পেরেরার দ্বিতীয় ওভার।
উড়ানার দ্বিতীয় ওভারে এল ৬ রান। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৭৭/০।
ইসুরু উড়ানার দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রোহিতের ওয়ান হ্যান্ডেড চার।
ওভারে এল ৬ রান। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৭১/০।
৪১ বলে ৩২ রানে খেলছেন রাহুল।
৩১ বলে ৩৮ রানে খেলছেন রোহিত।
থিসারা পেরেরাকে আক্রমণে আনলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে।
রোহিতের মারা একটি চার সহ উড়ানার ওভারে এল ৬ রান। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৬৫/০।
বোলিংয়ে পরিবর্তন। শ্রীলঙ্কার হয়ে আক্রমণে এলেন ইসুরু উড়ানা।
শেষ বলে চার সহ রাজিথার পঞ্চম ওভার থেকে এল ৭ রান। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৫৯/০।
কাসুন রাজিথার পঞ্চম ওভার।
রাহুলের বিরুদ্ধে মেডেন দিলেন মালিঙ্গা। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৫২/০।
চার বলে কোনও রান দিলেন না মালিঙ্গা।
লাসিথ মালিঙ্গার পঞ্চম ওভার।
ওভারে এল ১ রান। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৫২/০।
নিজের চতুর্থ ওভার বল করছেন কাসুন রাজিথা।
চতুর্থ ওভারে মাত্র ৩ রান দিলেন মালিঙ্গা। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৫১/০।
লাসিথ মালিঙ্গার চতুর্থ ওভার।
শেষ বলে ফ্লিকে চার রোহিতের। নিজের তৃতীয় ওভারে ৯ রান দিলেন কাসুন রাজিথা। ৬ ওভার শেষে ভারতের স্কোর ৪৮/০।
বাংলাদেশের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন রোহিত। দুর্দান্ত এক্সট্রা কভার ড্রাইভে রাজিথাকে চার মারলেন হিটম্যান।
নিজের তৃতীয় ওভারে ১১ রান দিলেন মালিঙ্গা। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৩৯/০।
চার এল ওভারের পঞ্চম বলেও।
মালিঙ্গার ওভারের চতুর্থ ওভারে রোহিতের চার।
লাসিথ মালিঙ্গার তৃতীয় ওভার।
কাসুন রাজিথার দ্বিতীয় ওভারে এল মাত্র ১ রান। ৪ ওভার শেষে ভারতের স্কোর ২৮/০।
কাসুন রাজিথার দ্বিতীয় ওভার।
শেষ বলে আবার চার। হিটার রোহিত। মালিঙ্গার দ্বিতীয় ওভারে এল ১৩ রান। ৩ ওভার শেষে ভারতের স্কোর ২৭/০।
ওভারের তৃতীয় বলে আবার চার মারলেন রাহুল।
লাসিথ মালিঙ্গার দ্বিতীয় ওভারের প্রথম বলে কভার ড্রাইভে রাহুলের দুর্দান্ত চার।
ওভারে এল ১২ রান। ২ ওভার শেষে ভারতের স্কোর ১৪/০।
কাসুন রাজিথার প্রথম ওভারের পঞ্চম বলে চার মারলেন রাহুল।
তৃতীয় বলে ভারতীয় ইনিংসের প্রথম চার মারলেন রেহিত শর্মা।
শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় ওভার বল করছেন কাসুন রাজিথা।
প্রথম ওভারে ২ রান দিলেন মালিঙ্গা। ১ ওভার শেষে ভারতের স্কোর ২/০।
মালিঙ্গার প্রথম ২ বলে ২টি সিঙ্গলস নিলেন রাহুল ও রোহিত।
শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস। কেএল রাহুলকে প্রথম ওভার বল করছেন লাসিথ মালিঙ্গা।
শেষ ওভারে ৭ রান দিলেন ভুবি। ৫০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২৬৪/৭।
ওভারের দ্বিতীয় বলে থিসারা পেরেরার উইকেট নিলেন ভুবি।
শেষ ওভারে পরপর ওয়াইড করে চলেছেন ভুবি।
৩টি উইকেট ও ২টি মেডেন সহ ১০ ওভারে ৩৭ রান দিলেন বুমরা। ৪৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৭/৬।
দ্বিতীয় বলে ম্যাথিউসের উইকেট নিলেন বুমরা।
নিজের শেষ ওভার বল করছেন বুমরা।
নিজের নবম ওভারে ৮ রান দিলেন ভুবি। ৪৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫২/৫।
ওভারের দ্বিতীয় বলে তাঁকে চার হাঁকালেন ম্যাথিউস।
বল করছেন ডেথ ওভার স্পেশালিস্ট ভুবনেশ্বর কুমার।
দুর্দান্ত বুমরার ওভারে এল মাত্র ৪ রান। ৪৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২৪৪/৫।
নিজের নবম ওভার বল করতে এলেন জসপ্রীত বুমরা।
১০ ওভারে ৫০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ৪৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২৪০/৫।
পাণ্ডিয়ার শেষ ওভারের তৃতীয় বলে চার মারলেন ধনঞ্জয়।
নিজের অষ্টম ওভারে ৬ রান দিলেন ভুবি। ৪৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২৩৩/৫।
ধনঞ্জয় ডি সিলভার সঙ্গে ম্যাথিউসের অর্ধ শতরান পার্টনারশিপ।
১১৮ বলে ১০৩ রানে খেলছেন ম্যাথিউস।
বুমরার পরিবর্তে ভুবনেশ্বর কুমারকে বোলিং আক্রমণে আনলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
২টি চার সহ ওভার থেকে এল ১২ রান। ৪৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২২৭/৫।
পাণ্ডিয়ার নবম ওভারে চার মেরে শতরান পূর্ণ করলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
হার্দিক পাণ্ডিয়ার নবম ওভারের প্রথম বলেই চার মারলেন ম্যাথিউস।
বুমরার অষ্টম ওভার থেকে এল মাত্র ৩ রান। ৪৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২১৫/৫।
নিজের অষ্টম ওভার বল করছেন জসপ্রীত বুমরা।
পাণ্ডিয়ার অষ্টম ওভার থেকে এল ৭ রান। ৪২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২১২/৫।
ধোনির পায়ের ফাঁক দিয়ে বল গলে চার।
অন্যদিকে ফের হার্দিক পাণ্ডিয়াকে বল করতে ডাকলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
বুমরার সপ্তম ওভার থেকে এল ৫ রান। ৪১ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২০৫/৫। ৮৭ রানে খেলছেন ম্যাথিউস।
ফের বোলিং আক্রমণে এলেন জসপ্রীত বুমরা।
১০ ওভারে ৫৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন কুলদীপ। ৪০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২০০/৫।
৯৯ বলে ৮১ রানে ব্যাট করছেন ম্যাথিউস।
কুলদীপ যাদবের শেষ ওভার।
শেষ বলে এল চার রান। ১০ ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন জাদু। ৩৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৯৩/৫।
চতুর্থ বলে ছয় হাঁকালেন ম্যাথিউস।
নিজের শেষ ওভার বল করছেন রবীন্দ্র জাদেজা।
ওভারে এল ৫ রান। ৫ উইকেট হারাল শ্রীলঙ্কা। ৩৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৮২/৫।
নিজের নবম ওভারের পঞ্চম বলে লঙ্কান পার্টনারশিপ ভাঙলেন কুলদীপ। ৬৮ বলে ৫৩ রান করে আউট হলেন থিরিমানে।
দুই লঙ্কান ব্যাটসম্যানের মধ্যে ১২৪ রানের পার্টনারশিপ।
ওভারে এল একটি ছয় সহ ৮ রান। ৩৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৭৭/৪।
জাদেজার বলে ম্যাথিউসের ক্যাচ মিস।
২টি চার সহ কুলদীপের অষ্টম ওভার থেকে এল ১০ রান। ৩৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৬৯/৪। অপ্রতিরোধ্য হয়ে উঠছেন দুই লঙ্কান ব্যাটসম্যান।
কুলদীপের বলে চার মেরে নিজের অর্ধ শতরান পূর্ণ করলেন লাহিরু থিরিমানে।
ওভারে এল ১০ রান। ৩৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৫৯/৪।
পঞ্চম বলেও চার খেলেন ভুবি।
হার্দিক পাণ্ডিয়ার পরিবর্তে ভুবিকে আবারও বল করতে ডাকলেন ভারত অধিনায়ক বিরাট কেহলি। দ্বিতীয় বলেই তাঁকে চার মারলেন ম্যাথিউস।
নিজের সপ্তম ওভারে ৫ রান দিলেন কুলদীপ। ৩৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৪৯/৪।
মাঠে প্রচুর মিস ফিল্ড করছেন ভারতীয় খেলোয়াড়রা।
২ বলে দিলেন ১ রান।
ভারতের চায়না ম্যান কুলদীপ যাদবকে তাঁর দ্বিতীয় স্পেলে ফিরিয়ে আনা হল।
চলছে ড্রিংকস ব্রেক।
দুর্দান্ত লড়াই করে ম্যাচে ফিরে এল শ্রীলঙ্কা।
৭৬ বলে ৫০ রানে ব্যাট করছেন ম্যাথিউস। ৫৭ বলে ৩৯ রানে খেলছেন থিরিমানে। দুই ব্যাটসম্যানের মধ্যে ১২৮ বলে ৮৯ রানের পার্টনারশিপ।
অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাফ সেঞ্চুরি সহ ওভারে এল ৪ রান। ৩৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৪৪/৪।
হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে শ্রীলঙ্কার ম্যাথিউস।
নিজের সপ্তম ওভার বল করছেন হার্দিক।
ভুবির ষষ্ঠ ওভার থেকে এল ৬ রান। ৩২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৪০/৪।
প্রথম ৩ বলে একটি চার খেলেন ভুবি।
জসপ্রীত বুমরার পরিবর্তে ভুবনেশ্বর কুমারকে ফের আক্রমণে আনলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
হার্দিক পাণ্ডিয়ার ষষ্ঠ ওভারে এল ১টি চার সহ ৭ রান। ৩১ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৩৪/৪।
জুটি ভাঙতে মরিয়া ভারত।
দুই লঙ্কান ব্যাটসম্যানের মধ্যে ৭৯ রানের দুর্দান্ত পার্টনারশিপ।
৩২ রান করে খেলছেন লাহিরু থিরিমানে।
৪৭ রানে খেলছেন এই অভিজ্ঞ ডান হাতি।
হার্দিক পাণ্ডিয়ার ষষ্ঠ ওভারের প্রথম বলেই চার মারলেন শ্রীলঙ্কার ম্যাথিউস।
বুমরার ষষ্ঠ ওভারে এল ৫ রান। ৩০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১২৭/৪।
পাণ্ডিয়ার পঞ্চম ওভারে এল ৪ রান। ২৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১২২/৪।
লহিরু থিরিমানে, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মধ্যে ৬৪ রানের পার্টনারশিপ। ধীরে ধীরে লড়াইয়ে ফিরছে শ্রীলঙ্কা।
হার্দিক পাণ্ডিয়ার পঞ্চম ওভার।
এই ম্যাচেই ওয়ান ডে-তে ১০০ উইকেটের মালিক হওয়া বুমরার ওভারে এল ২ রান। ২৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১১৮/৪।
৩ বলে দিয়েছেন ২ রান।
পঞ্চম ওভার বল করছেন বুমরা।
শ্রীলঙ্কান উইকেটের খোঁজে অন্য এন্ডে কুলদীপের পরিবর্তে জসপ্রীত বুমরাকে আবার বোলিং আক্রমণে আনলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
হার্দিকের চতুর্থ ওভারে এল ৭ রান। ২৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১১৬/৪।
নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এলেন হার্দিক পাণ্ডিয়া।
ওভারে এল একটি চার সহ ৭ রান। ২৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১০৯/৪। দুই লঙ্কান ব্যাটসম্যানের মধ্যে অর্ধ শতরান পার্টনারশিপ।
কুলদীপ যাদবের ষষ্ঠ ওভার।
কুলদীপের পঞ্চম ওভার থেকে এল ৪ রান। ২৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১০০/৪।
ম্যাথিউস ও থিরিমানের মধ্যে ৪১ রানের পার্টনারশিপ। জাদেজার সপ্তম ওভার থেকে এল ৩ রান। ২৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৯৬/৪।
কুলদীপ যাদবের তৃতীয় ওভারে একটি চার সহ এল ৬ রান। ১৬ রানে ব্যাট করছেন থিরিমানে। ২২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৯৩/৪।
২৩ রানে খেলছেন শ্রীলঙ্কার ম্যাথিউস।
ষষ্ঠ ওভারে ৪ রান দিলেন জাদু। ২১ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৮৭/৪।
কুলদীপ যাদবের তৃতীয় ওভারে চার মারলেন শ্রীলঙ্কার ম্যাথিউস। ওভারে এল ৬ রান। ২০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৮৩/৪।
নিজের পঞ্চম ওভারে ৩ রান দিলেন জাদেজা। ১৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৭৭/৪
দ্বিতীয় ওভারে ৬ রান দিলেন কুলদীপ। ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৭৪/৪।
কুলদীপ যাদবের দ্বিতীয় ওভার।
ওভারে এল ৩ রান। ১৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬৮/৪।
এখনও পর্যন্ত ৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন জাদু।
জাদেজার চতুর্থ ওভার।
প্রথম ওভারে ৩ রান দিলেন কুলদীপ। ১৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬৫/৪।
২ বলে দিলেন ১ রান।
হার্দিকের পরিবর্তে চায়না ম্যান কুলদীপ যাদব এলেন বোলিং আক্রমণে।
প্রথম ১৫ ওভারে চালকের আসনে ভারত।
চলছে ড্রিংকস ব্রেক।
তৃতীয় ওভারে ১ রান দিলেন জাদেজা। ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬২/৪।
নিজের তৃতীয় ওভারে ৩ রান দিলেন হার্দিক। ১৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬১/৪।
নিজের তৃতীয় ওভার বল করছেন হার্দিক।
ওভারে এল ৩ রান। ১৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫৮/৪।
জাদেজার দ্বিতীয় ওভার। ক্রিজে লাহিরু থিরিমানে, অ্যাঞ্জেলো ম্যাথিউস
হার্দিকের উইকেট টেকিং ওভারে এল ১ রান। ১২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫৫/৪।
শ্রীলঙ্কার চতু্র্থ উইকেট নিলেন হার্দিক। ২১ বলে ২০ রান করে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন আভিষ্কা ফার্নান্দো।
নিজের দ্বিতীয় ওভার বল করছেন হার্দিক পাণ্ডিয়া।
১১ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫৪/৩।
পরপর ৩ উইকেট হারিয়ে আরও চাপে শ্রীলঙ্কা।
এই বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথম ওভারেই উইকেট নিলেন জাদেজা। স্ট্যাম্প আউট হলেন কুশল মেন্ডিস।
অন্যদিকে ভুবির পরিবর্তে রবীন্দ্র জাদেজাকে বল করতে ডাকলেন বিরাট।
প্রথম ওভারে ২ রান দিলেন হার্দিক। ১০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫২/২।
বোলিংয়ে পরিবর্তন আনলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। জসপ্রীত বুমরার পরিবর্তে বল করতে এলেন হার্দিক পাণ্ডিয়া।
পঞ্চম ওভারে ১ রান দিলেন ভুবনেশ্বর। ৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫০/২।
নিজের পঞ্চম ওভার বল করছেন ভুবি।
ওভারে এল ৯ রান। ৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৪৯/২।
চতুর্থ ও পঞ্চম বলে অফে ও লেগে চার খেলেন বুমরা।
ঘাতক বুমরা। নিজের চতুর্থ ওভারের প্রথম বলেই বাঁ-হাতি কুশল পেরেরাকে ফেরালেন তিনি। ১৩ বলে ১৮ রান করে আউট হলেন লঙ্কান ওপেনার।
ভুবির চতুর্থ ওভার থেকে এল ৭ রান। ৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৪০/১।
চতুর্থ বলে চার খেলেন ভুবি। চার মারলেন ইন ফর্ম আভিষ্কা ফার্নান্দো।
৩ বলে ১ রান দিলেন ভুবি।
নিজের চতুর্থ ওভার বল করছেন ভুবনেশ্বর কুমার।
বুমরার তৃতীয় ওভারে এল ৫ রান। ৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩৩/১।
পঞ্চম বলে চার খেলেন বুমরা। চার মারলেন আভিষ্কা ফার্নান্দো।
প্রথম তিন বলে কোনও রান দিলেন না বুমরা।
নিজের তৃতীয় ওভার বল করছেন দুর্ধর্ষ বুমরা।
নিজের তৃতীয় ওভারে ২টি চার সহ ১১ রান দিলেন ভুবনেশ্বর কুমার। ৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২৮/১।
চতুর্থ বলে চার খেলেন ভুবি।
ভুবনেশ্বর কুমারের তৃতীয় ওভারের প্রথম বলে কুশল পেরেরার ক্যাচ মিস করলেন কুলদীপ যাদব।
পরপর দহই ওভার মেডেন দিলেন বুমরা। ৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৭/১।
চতুর্থ বলে করুণারত্নের উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন বুমরা। ১৭ বলে ১০ রান করে ফিরলেন লঙ্কান অধিনায়ক।
নিজের দ্বিতীয় ওভার বল করছেন বুমরা।
২টি চার সহ ভুবির দ্বিতীয় ওভার থেকে এল ১২ রান। ৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৭/০।
চতুর্থ বলে ফের চার খেলেন ভুবি।
নিজের দ্বিতীয় ওভারের প্রথম তিন বলে ৭ রান দিলেন ভুবি।
নিজের প্রথম ওভার মেডেন দিলেন বুমরা। ২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫/০।
দ্বিতীয় বলও রান শূণ্য।
Sri Lanka have won the toss and elected to bat first against India. Ravindra Jadeja comes in for Mohammad Shami and Kuldeep Yadav comes in for Yuzvendra Chahal #CWC19 #SLvIND pic.twitter.com/rA9xMOc0OI
— ANI (@ANI) July 6, 2019
ভারতের হয়ে দ্বিতীয় ওভার বল করছেন জসপ্রীত বুমরা। প্রথম বলে এল না কোনও রান।
ভুবির ওভারে এল ৫ রান। ১ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫/০।
চতুর্থ বলে চার বের করলেন শ্রীলঙ্কান ওপেনার কুশল পেরেরা।
ভুবির প্রথম ওভারের তৃতীয় বলে সিঙ্গলস নিলেন লঙ্কান অধিনায়ক।
ভুবির দ্বিতীয় বল থেকেও কোনও রান এল না।
প্রথম বলে কোনও রান হল না।
দিমুথ করুণারত্নেকে প্রথম ওভার বল করবেন ভুবনেশ্বর কুমার।
জাতীয় সঙ্গীত গেয়ে সমর্থকদের আবেগপ্রবণ করলেন দুই দলের খেলোয়াড়রা।
শ্রীলঙ্কা দল : দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, তাহিরু থিরিমানে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, ইসুরু উড়ানা, কাসুন রাজিথা, লাসিথ মালিঙ্গা।
ভারতীয় দল : কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হয়েছে। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলের পরিবর্তে খেলছেন চায়নাম্যান কুলদীপ যাদব। পেসার মহম্মদ শামিকে বিশ্রাম দিয়ে এই ম্যাচে রবীন্দ্র জাদেজাকে সুযোগ দেওয়া হচ্ছে।
ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত শ্রীলঙ্কার।
আর কিছুক্ষণের মধ্যেই টস।
প্রিয় দলের জার্সি, পতাকায় সজ্জিত হয়ে ঢোল-তাসা বাজিয়ে মাঠ মাতিয়ে রেখেছেন সমর্থকরা।
ইতিমধ্যেই মাঠে পৌঁছে গেছেন দুই দেশের ক্রিকেটাররা। চলছে ওয়ার্ম আপ।