কোহলির শতরান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৭৯ তুলল ভারত

অধিনায়ক বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরি ও শ্রেয়স আইয়ারের হাফ সেঞ্চুরির দৌলতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ান ডে-তে ২৭৯ রান তুলল ভারত। এর অর্থ ম্যাচ জিততে ক্যারিবিয়ানদের তুলতে হবে ২৮০ রান।

গায়ানায় এই ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। তবে এই ম্যাচে সেরকম কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তাই রৌদ্রজ্জ্বল পোর্ট অফ স্পেনে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

যদিও টিম ইন্ডিয়ার শুরুটা কিন্তু মোটেই ভাল হয়নি। ব্যক্তিগত ও দলের ২ রানের মাথায় শেলডন কোটরেলের বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন ভারতের দাপুটে ওপেনার শিখর ধাওয়ান। ইন-ফর্ম রোহিত শর্মাও ৩৪ বলে ১৮ রানের বেশি করতে পারেননি। মাত্র ২০ রান করে আউট হন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থও।

এরপর ক্রিজে আসা শ্রেয়স আইয়ারের সঙ্গে ১২৫ রানের পার্টনারশিপ করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আইয়ার ৬৮ বলে ৭১ রান করে জেসন হোল্ডারের বলে বোল্ড হন। ১২৫ বলে ১২০ রান করে কার্লোস ব্রাথওয়েটের বলে কেমার রোচের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক। নিজের ৪২ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অষ্টম সেঞ্চুরি করার পাশাপাশি এই ম্যাচেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সংগৃহীত রান সংখ্যায় পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদকেও টপকে গেলেন বিরাট।

শেষ বেলায় কেদার যাদব ও রবীন্দ্র জাদেজার ঝড়ো ১৬ রানের দৌলতে ভারতের স্কোর ৭ উইকেটের বিনিময়ে ২৭৯-এ গিয়ে থামে। ইনিংসের শেষ বেলায় বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে আবার খেলা শুরু হয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নিয়েছেন কার্লোস ব্রাথওয়েট। ওকটি করে উইকেট নিয়েছেন শেনডন কোটরেল, জেসন হোল্ডার ও রস্টন চেজ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, August 11, 2019, 23:40 [IST]
Other articles published on Aug 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+