
আয়ারল্যান্ড
জায়ান্ট কিলার আয়ারল্যান্ডের ক্যারিশমা ভারতের বিরুদ্ধে কোনওদিনই ধোপে টেকেনি। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ (২০০৯-র বিশ্বকাপ সহ) খেলেছেন আইরিশরা। সবকটি ম্যাচই জিতেছে মেন ইন ব্লু।

বাংলাদেশ
ধারেভারে সমকক্ষ না হলেও অতীতে ভারত ও বাংলাদেশ যখন কিংবা যেখানে মুখোমুখি হয়েছে, ইতিহাস রচনা হয়েছে। ২০০৯, ২০১৪ ও ২০১৬-র বিশ্বকাপ ও বিখ্যাত নিদাহাস ট্রফির ফাইনাল সহ মোট সাতটি ২০ ওভারের ম্যাচে মুখোমুখি হয় দুই দেশ। প্রতিবারই জয় হাসিল করেন বিরাট কোহলিরা।

আফগানিস্তান
টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত দুইবার ভারতের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। প্রতিবারই ম্যাচ জিতেছে মেন ইন ব্লু।

বাংলাদেশের ভারত সফর
নভেম্বরে ভারতে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন শাকিব আল হাসানরা। ৭ ও ১০ নভেম্বর যথাক্রমে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসেসিয়েশন ও বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে। ১৪ নভেম্বর মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।


Click it and Unblock the Notifications




















