নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ফলে জিতে গিয়েছে ভারত। আজ ওয়েলিংটনে সিরিজের সম্মানরক্ষার চতুর্থ ম্যাচে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচে ভারতীয় দলে বেশকিছু পরিবর্তন ঘটতে পারে বলে আভাস দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। কেমন হতে পারে সেই পরিবর্তন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ওপেনে রোহিত ও রাহুল

ওপেনে রোহিত ও রাহুল

হ্যামিলটন ম্যাচের নায়ক রোহিত শর্মা ওয়েলিংটনেও টিম ইন্ডিয়ার ইনিংস শুরু করবে বলেই শোনা যাচ্ছে। তাঁর সঙ্গী তথা উইকেটরক্ষক কেএল রাহুলও এই মুহূর্তে জীবনের সেরা ফর্মে রয়েছেন বলা চলে। সবমিলিয়ে ভারতের ওপেনিং জুটি এই মুহূর্তে বিশ্বসেরা বলা চলে।

তিনে বিরাট

তিনে বিরাট

রান মেশিন তথা ভারত অধিনায়ক বিরাট কোহলিকে আবারও তিন নম্বর বা ফার্স্ট ডাউনে নামতে দেখা যাবে ওয়েলিংটনে। কোহলির ব্যাট থেকে বড় রান আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

চারে শ্রেয়স

চারে শ্রেয়স

দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়স আইয়ার ওয়েলিংটনেও ভারতীয় দলের জার্সিতে চার নম্বরে ব্যাট করতে নামবেন। ওই স্থানে তিনিই যে ভারতের মুশকিল আসান, তা প্রমাণ হচ্ছে ধীরে ধীরে।

মনীশ পান্ডে

মনীশ পান্ডে

কর্নাটকের অধিনায়ক তথা টি-টোয়েন্টি স্পেশালিস্ট মনীশ পান্ডেকে ওয়েলিংটনেও তাঁর প্রতিভা বিচ্ছুরণের সুযোগ দেওয়া হতে পারে। এই ম্যাচে তাঁকে হয় চার কিংবা পাঁচ নম্বরে ব্যাট হাতে নামতে দেখা যেতে পারে। কিংবা তাঁর পরিবর্তে ওয়েলিংটনে খেলানো হতে পারে তরুণ সঞ্জু স্যামসনকেও।

শিবম দুবে

শিবম দুবে

চোটগ্রস্ত হার্দিক পান্ডিয়ার পরিবর্ত হিসেবে ধারাবাহিক ভাবে সুযোগ্য দায়িত্ব পালন করে চলা অল-রাউন্ডার শিবম দুবে ওয়েলিংটনেও ভারতের ভরসা হতে চলেছেন।

রবীন্দ্র জাদেজা না ওয়াশিংটন সুন্দর

রবীন্দ্র জাদেজা না ওয়াশিংটন সুন্দর

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে স্পিনার তথা ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজার পরিবর্তে তরুণ ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে বলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর।

শার্দুলের পরিবর্তে নভদীপ

শার্দুলের পরিবর্তে নভদীপ

ভারতীয় দলের জার্সিতে গত বেশ কয়েকটি ম্যাচে ভালো পারফরম্যান্স দেওয়া শার্দুল ঠাকুরকে ওয়েলিংটনে বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর। তাঁর পরিবর্তে তরুণ নভদীপ সাইনিকে প্রথম একাদশে সুযোগ দিতে পারেন অধিনায়ক বিরাট কোহলি।

চাহলের পরিবর্ত কুলদীপ

চাহলের পরিবর্ত কুলদীপ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টিতে ঝকঝকে পারফরম্যান্স করা যুজবেন্দ্র চাহলকে ওয়েলিংটনে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর পরিবর্তে চায়নাম্যান কুলদীপ যাদবকে দলে সুযোগ দেওয়া হতে পারে।

শামি ও বুমরা

শামি ও বুমরা

হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত শেষ ওভার ফেলা মহম্মদ শামি ওয়েলিংটনে টিম ইন্ডিয়ায় ন্যাচারাল চয়েজ। গত ম্যাচে ভালো পারফরম্যান্স দিতে ব্যর্থ হওয়া জসপ্রীত বুমরা এই ম্যাচে কী কামাল দেখান, সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 31, 2020, 9:51 [IST]
Other articles published on Jan 31, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+