ইডেনে দেশের প্রথম দিন-রাতের টেস্টে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে চোখ বুলিয়ে নিন

அதிரடி காட்டிய அஸ்வின்.. கும்மாங்குத்து விட்ட உமேஷ் யாதவ்..வீடியோ

শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে দেশের প্রথম দিন-রাতের টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। দেশের মাটিতে প্রতিবেশী দেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টিম বিরাট। ঐতিহাসিক এই ম্যাচ ভারতীয় দল অপরিবর্তিত রাখা হবে বলেই মনে করা হচ্ছে। এক নজরে দেখে নিন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ।

ওপেনে মায়াঙ্ক-রোহিত

ওপেনে মায়াঙ্ক-রোহিত

দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করা মায়াঙ্ক আগরওয়াল, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় টিম ম্যানেজমেন্টের স্বাভাবিক পছন্দ হবেন। প্রোটিয়াদের বিরুদ্ধে দেশের মাঠে ব্যাট হাতে রানের ফুলঝুড়ি তোলা রোহিত শর্মা, বাংলাদেশের বিরুদ্ধে তাঁর পয়া মাঠে ইডেন গার্ডেন্সের মায়াবী আলোয় কামাল দেখাবেন বলে আশা ক্রিকেট প্রেমীদের।

চেতেশ্বর পূজারা

চেতেশ্বর পূজারা

দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেভাবে জ্বলে উঠতে না পারলেও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে অর্ধ শতরান করেন চেতেশ্বর পূজারা। দিন-রাতের টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে চেতেশ্বর পূজারার জন্য ব্যাটিং অর্ডারের তিন নম্বর স্থানটি বাঁধা।

বিরাট কোহলি

বিরাট কোহলি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুনে টেস্টে দ্বিশতরান করা ভারত অধিনায়ক বিরাট কোহলি যে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে, চার নম্বরে ব্যাট করতে নেমে কামাল দেখাবেন, তা আশা করে দেশের ক্রিকেট প্রেমীরা।

অজিঙ্ক রাহানে

অজিঙ্ক রাহানে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে নিজের জাত চেনানো অজিঙ্ক রাহানে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেও ভালো ব্যাট করেন।

ঋদ্ধিমান সাহা

ঋদ্ধিমান সাহা

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জুড়ে উইকেটরক্ষকের দস্তানা হাতে দারুণ পারফর্ম করা ঋদ্ধিমান সাহা, তাঁর ঘরের মাঠ ইডেনে ভারতের অন্যতম আশা। কারণ এ মাঠেই গোলাপি বলে ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট ও বল হাতে কামাল দেখানো রবীন্দ্র জাদেজা ইডেন গার্ডেন্সে ফর্ম ধরে রাখতে সফল হবেন বলেই বিশ্বাস ক্রিকেট প্রেমীদের।

রবীচন্দ্রন অশ্বিন

রবীচন্দ্রন অশ্বিন

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সর্বাধিক ১৫ উইকেট নেওয়া রবীচন্দ্রন অশ্বিন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেও দারুণ বোলিম করেন।

পেস আক্রমণ

পেস আক্রমণ

নিজের গুহায় দক্ষিণ আফ্রিকাকে নাকানি-চোবানি খাওয়ানো ফাস্ট বোলার মহম্মদ শামি, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ৭ উইকেট নেন। তাঁকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার মনে করা হচ্ছে। একই সঙ্গে ইশান্ত শর্মা ও উমেশ যাদবরা বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে ভারতের ট্রাম কার্ড হতে চলেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, November 21, 2019, 13:37 [IST]
Other articles published on Nov 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+