রবিবার ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচন,বিরাট কি অধিনায়ক? কারা থাকছেন দলে?

২১ জুলাই ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা। তার আগে একনজরে দেখে নেওয়া যাক কারা হতে পারেন ইন, কারা হতে পারেন আউট

অধিনায়ক

অধিনায়ক

চলতি বছরের শুরু থেকে টানা ক্রিকেট খেলছেন। অস্ট্রেলিয়া সফর, আইপিএল, বিশ্বকাপ! ওয়ার্কলোড কমাতে তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে নির্বাচকরা কোহলিকে বিশ্রাম দিতে চেয়েছেন।যদিও বিশ্রাম নয়, ক্রিকেটে ফোকাস করতে চান বলে পাল্টা বার্তা দিয়েছেন বিরাট। সেক্ষেত্রে দলের নেতা হিসেবে কোহলিই সম্ভবত ক্যারিবিয়ান সফরের জন্য় বিমান ধরছেন।

আলোচনায় শিখর ধাওয়ান

আলোচনায় শিখর ধাওয়ান

নেটে ব্যাটিং শুরু করে দিলেও তাঁকে এখনই ওয়েস্ট ইন্ডিজ সফরে ওপেনিংয়ে ঠেলে দিয়ে ঝুঁকি নিতে নারাজ বোর্ড

কারা ইন

কারা ইন

ওয়েস্ট ইন্ডিজ সফরে মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন শ্রেয়স আইয়ার, মায়াঙ্ক আগারওয়াল। এছাড়া দলে ফিরতে পারেন মনীশ পান্ডে। তরুণদের মধ্যে ব্যাটিংয়ে ডাক পেতে পারেন শুভমন গিল। বিশ্বকাপের পর বোলারদের মধ্যে ভুবি-বুমরাহদের বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তরুণ বাঁ-হাতি খলিল আহমেদ, সিদ্ধার্থ কলদের ডাক পড়তে পারে। অন্যদিকে ২০২০ বিশ্বকাপকে মাথায় রেখে পন্থকে সুযোগ দিতে চলেছেন নির্বাচকরা।

কারা আউট

কারা আউট

দীনেশ কার্তিক, কেদার যাদব যারা নিশ্চিতভাবে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়ছেন। অন্যদিকে দল ঘোষণার আগে ধোনির সঙ্গে আলোচনা করে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জেনে নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 20, 2019, 10:32 [IST]
Other articles published on Jul 20, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+