
দেওয়ালের পুণরুত্থান
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে যখন যখনই দল বিপদে পড়েছে বৈতরণী পার করিয়েছেন চেতেশ্বর পূজারা। ক্রিজে এই ৩০ বছর বয়সী ক্রিকেটারের তপস্যা অজি পেস ব্য়াটারির শক্তি শুষে নিয়েছে বারে বারে। যেখানে একজন অস্ট্রেলিয়া ব্য়াটসম্য়ানও তিন অঙ্কের রান পাননি, সেখানে পূজারা এই কতাজ করে দেখিয়েছেন তিন-তিনবার। সিরিজের আগে অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির অসামান্য রেকর্ডের কথাই আলোচনায় ছিল। সিরিজের শেষে কিন্তু ফোকাসটা সরে গিয়েছে পূজারার উপর। ভারতীয় দলে ফের 'দ্য ওয়াল'-এর পুণরুত্থান ঘটেছে বলা যায়।

ধোনি ২.০
কখনও কখনও কিংবদন্তি খেলোয়াড়েরও কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে হয়। গত এক বছরে ধোনির রান-খরা নিয়ে কম সমালোচনা হয়নি। তাঁকে দল থেকে বাদ দেওয়ার কথাও উঠেছে। একদিনের সিরিজে ৩ ম্যাচে ১৯৫ রান করে আরও একবার সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন তিনি। তবে এটা স্বীকার করে নিতেই হবে ৩৮ বছর বয়সে ধোনি তাঁর সেরা সময়ের ৫০ শতাংশও নন। তবে ড্রেসিংরুমে শুধুমাত্র তাঁর উপস্থিতিই বহু তরুণ ক্রিকেটারকে পথ দেখাতে পারে। আর অস্ট্রেলিয়ায় পর পর তিন ম্যাচে অর্ধশতরান পাওয়ার পর তাঁর আত্মবিশ্বাসও অনেকটা বাড়তে বাধ্য।

কাটল অতিরিক্ত কোহলি নির্ভরতা
লাল বলের ক্রিকেট হোক কি সাদা বলের, ভারতীয় দলের ব্য়াটিং-এর প্রধান ভরসা অবশ্যই বিরাট কোহলি। তবে সফর শুরুর আগে ভারতচীয় ব্য়াটিং-এর অতিরিক্ত কোহলি নির্ভরতা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। সিরিজে কিন্তু কোহলি যখনই কম রানে আউট হয়েছেন, কোন না কোনও ভারতীয় ব্যাটসম্যান ঠিক খেলে দিয়েছেন। সাদা জার্সিতে মোটামুটি এই দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন পূজারা। নীল জার্সিতে আবার দলকে পথ দেখান ধোনি।

ব্য়াটিং-এর সমান ভাল বোলিং
ভারতের ক্রিকেটের ইতিহাসে এই প্রথম দল এমন একটি বোলিং আক্রমণ পেয়েছে, যারা প্রতি ম্যাচেই বিপক্ষেকর ২০টি উইকেট তুলতে পারে। সবচেয়ে বড় কথা শুধুমাত্র বুমরার প্রতিভা বা শামির নিয়ন্ত্রণ নয়, স্পিনার-জোরে বোলার সবাই মিলে একটি ইউনিট হিসেবে উন্নতি করেছে ভারতীয় বোলিং।

প্রত্যেকের অবদান
এটা এমন একটা সফর, যেখানে কোনও একজন কোহলি, বা পূজারা বা ধোনি ভারতকে জেতাননি। জোড়া সিরিজ জয়ে দলের প্রত্যেকেই কিছু না কিছু অবদান রেখেছেন। অ্যাডিলেড টেস্টে বল হাতে অশ্বিনের অবদান থেকে সিডনিতে জাদেজা-পন্থের জুটি, কিংবা একদিনের ক্রিকেটে দ্বিতীয় ম্য়াচে কার্তিকের ঝোড়ো ইনিংস বা শেষ ম্যাচে চাহালের উইকেট - প্রকৃতপক্ষে 'টিম ইন্ডিয়া'-কে খেলতে দেখা গিয়েছে এই সফরে।


Click it and Unblock the Notifications




















