|
বোর্ডের স্মৃতিরোমন্থন
ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দিনটি সেলিব্রেট করল বিসিসিআই। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারের থ্রিলার লড়াইয়ের ভিডিও পোস্ট করে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই।
|
ম্যাচের ঝলক
ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছিল ভারত। নীল জার্সিধারীদের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেছিলেন গৌতম গম্ভীর। বাকিদের মধ্য়ে ছয় নম্বরে নেমে রোহিত শর্মা ৩০ রান করেছিলেন। জবাবে ম্যাচের ৩ বল বাকি থাকতে ১৫২ রানে পাকিস্তান অলআউট হয়েছিল।
— Raj Mrityunjay (@Rajromantic1) September 24, 2019 |
শেষ ওভারের থ্রিলার
এক উইকেটের পুঁজি নিয়ে শেষ ওভারে পাকিস্তানের হয়ে ব্যাটিং করছিলেন মিসবা উল হক। কঠিন পরিস্থিতে যোগেন্দর শর্মার হাতে শেষ ওভার ধরিয়েছিলেন ধোনি। ম্যাচ জিততে শেষ ওভারে পাকিস্তানের প্রোয়োজন ছিল ১৩ রান। এরপর হোয়াইড দিয়ে ওভার শুরু যোগিন্দরের। ৬ বলে সমীকরণ কমে দাঁড়ায় ১২। ওভারের প্রথম বলটা ডট করলেও দ্বিতীয় বলে মিসবা ছক্কা হাঁকিয়েছিলেন। তৃতীয় বলে এরপর ফাইন লেগের উপর দিয়ে স্কুপ খেলতে গেলে শ্রীসন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফেরেন মিসবা। পাকিস্তানের ইনিংস শেষ হয় ১৫২ রানে। ৫ রানে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত।


Click it and Unblock the Notifications



















