
বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি?
মঙ্গলবার ম্যাচের দিন বৃষ্টির কোনওরকম ভ্রুটি থাকছে না। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার অশনিসংকেতের মুখে পড়তে হচ্ছে না। জানুয়ারির প্রথম সপ্তাহে ইন্দোরে ম্যাচের দিন তাপমাত্রা ১৭ ডিগ্রির কাছকাছি ঘোরাফেরা করবে। বাতাসে আর্দ্রতা থাকবে ৭৪ শতাংশ।

ভারতের সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর এই মাঠে
উল্লেখ্য টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সর্বোচ্চ স্কোর ২৬০ রান ইন্দোরের হোলকার স্টেডিয়ামেই রয়েছে।

পিচ রিপোর্ট
ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে এখনও পর্যন্ত একটি মাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে। ২০১৭ সালে ভারত-শ্রীলঙ্কা ইন্দোরের হোলকারে টি-টোয়েন্টি মহারণে মুখোমুখি হয়েছিল। সেবার ভারত এই মাঠে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান তুলেছিল। অধিনায়ক হিসেবে সেই ম্যাচে ৪৩ বলে রোহিত ১১৮ রান হাঁকিয়েছিলেন। লোকেশ রাহুল ওপেনিংয়ে নেমে ৮৯ রান করেন। জবাবে শ্রীলঙ্কা ১৭২ রানে অলআউট হলে ভারত ৮৮ রানে ম্যাচ জিতেছিল। সেই ম্যাচে কুলদীপ যাদব ৩ ও চাহার ৪ উইকেট নিয়েছিলেন।


Click it and Unblock the Notifications




















