ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

আজ পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে দেখে নেওয়া যাক টিম বিরাট কোহলির সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে, দেখে নেওয়া যাক।

ওপেনে রোহিত-শিখর

ওপেনে রোহিত-শিখর

ইংল্যান্ড বিশ্বকাপে পাঁচটি শতরান হাঁকানো রোহিত শর্মার কাছ থেকে আরও একটি বড় ইনিংস আশা করে ভারতীয় দল। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লিগের ম্যাচে দ্রুত সাজঘরে ফিরে গিয়েছিলেন হিটম্যান। তার শোধ কী আজ তুলতে পারবেন মুম্বইকর। তাঁর সঙ্গে ওপেনে ব্যাট হাতে নামবেন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েও চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বাঁ-হাতি শিখর ধাওয়ান।

তিনে অধিনায়ক

তিনে অধিনায়ক

রান মেশিন অধিনায়ক বিরাট কোহলির ব্যাট হাতে সফলতা নিয়ে ভারতের ক্রিকেট প্রেমীদের মনে কোনও সন্দেহ নেই। ওয়ান ডে ক্রিকেটে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে তিনি এখন বিশ্বসেরা, সে ব্যাপারে তো কোনও তর্কই চলে না।

চারে তরুণ পন্থ

চারে তরুণ পন্থ

বিশ্বকাপে বেশ কয়েকটি ছোট ও গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছিলেন তরুণ ঋষভ পন্থ। লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির পরিবর্ত হিসেবে তাঁকেই দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে তিনি কামাল দেখাবেন বলে আশা দেশের ক্রিকেট প্রেমীদের।

পাঁচে শ্রেয়স আইয়ার

পাঁচে শ্রেয়স আইয়ার

আইপিএল ও ইন্ডিয়া এ-র জার্সিতে ভালো খেলা শ্রেয়স আইয়ারকে পোর্ট অফ স্পেনে বিরাট কোহলির দলে দেখা যেতে পারে। তিনি পাঁচে ব্য়াট করতে নামবেন বলে ক্রিকেট বিশেষজ্ঞদের মত।

ছয়ে কেদার যাদব

ছয়ে কেদার যাদব

বিশ্বকাপে খুব একটা সাফল্য না পেলেও অভিজ্ঞ কেদার যাদবকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ভারতীয় দলে খেলানো হতে পারে। ছয়ে নামতে পারেন এই ডান-হাতি।

রবীন্দ্র জাদেজা সাতে

রবীন্দ্র জাদেজা সাতে

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপুটে ইনিংস খেলে প্রমাণ করেছিলেন যে তিনি শেষ হয়ে যাননি। সেই অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে রবিবারের ম্যাচে সাতে ব্যাট করতে পাঠাতে পারে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট।

আটে ভুবি

আটে ভুবি

স্পেশালিস্ট ব্য়াটম্যানদের তালিকা শেষে ডিপেন্ডেবল ভুবনেশ্বর কুমার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আবারও ম্যাচ উইনার হতে পারেন।

নয়ে মহম্মদ শামি

নয়ে মহম্মদ শামি

ইংল্যান্ড বিশ্বকাপে মাত্র ৪ ম্যাচ খেলে ১৪ উইকেট নেওয়া মহম্মদ শামি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

কুলদীপ যাদব দশে

কুলদীপ যাদব দশে

চায়নাম্যান কুলদীপ যাদব ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

একাদশে সাইনি

একাদশে সাইনি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করা নভদীপ সাইনি এই ম্যাচে ভারতের ব্ল্যাক হর্স।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, August 11, 2019, 13:55 [IST]
Other articles published on Aug 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+