
'উদ্ভট কথা'
শাস্ত্রী সম্পর্কে এই অভিযোগ প্রসঙ্গে বিরাট জানিয়েছেন, এটি তাঁর জীবনে শোনা সবচেয়ে 'উদ্ভট কথা'। তিনি সাফ বলেছেন, ভারতীয় ক্রিকেটে তাঁকে যদি সবচেয়ে বেশিবার কেউ না বলে থাকেন, তিনি রবি শাস্ত্রী। শাস্ত্রীই একমাত্র ব্যাক্তি যাঁর সঙ্গে কথা বললে তিনি তাঁর খেলা সম্পর্কে একেবারে 'সত্ মতামত' পান। এর আগে অন্যান্যদের কথা শুনে তিনি তাঁর খেলায় যত না পরিবর্তন এনেছেন, শাস্ত্রীর মতামতে তার থেকে অনেক বেশি বদলেছে তাঁর খেলার ধরণ - বলেও দাবি করেছেন ভারত অধিনায়ক।

আস্থা জাগান শাস্ত্রী
কোহলির মতে তাঁর অধিনায়কত্বে কোচ শাস্ত্রীর সবচেয়ে বড় অবদান হল, তিনি ক্রিকেটারদের তাদের নিজের খেবলার প্রতি আস্থাবান করে তোলেন। তাঁণরা কত ভাল খেলতে পারেন সেই বিশ্বাসটা এনে দেন শাস্ত্রী। তিনি জানিয়োছেন ২০১৪ সালে ইংল্যান্ড সফরে যখন তিনি রান পাচ্ছিলেন না, ভিতর থেকে গুটিয়ে গিয়েছিলেন। শাস্ত্রীই তাঁর মধ্যে ভাল খেলার বিশ্বাস জাগিয়েছিলেন। যার জন্য ফের খোলস ছেয়েড়ে বের হতে পেরেছিলেন। একই ভাবে ২০১৫ সালে শিখর দাওয়ানকেও সাহায্য় করেছিলেন শাস্ত্রী বলে দাবি বিরাটের।

আসন্ন সফরের প্রস্তুতি
আসন্ন অস্ট্রেলিয়া সফরে কার কী ভূমিকা হবে তা নাকি ইতিমধ্যেই কোচ শাস্ত্রী সকল ক্রিকেটারকে আলাদা আলাদা করে ডেকে বুঝিয়ে দিয়েছেন শাস্ত্রী। এমনটাই জানিয়েছেন কোহলি। সেখানে জোর দেওয়া হয়েছে মিডল ও লোয়ার মনিডল অর্ডারে রান করার উপর। সেই সঙ্গে দলের কিসে লাভ হয় সেই বিষয়ে ফোকাস বাড়ানোর কথা বলা হয়েছে।

কোচ শাস্ত্রীর রেকর্ড
২০০৭ ও ২০১৫-১৬ সালে দুবার অন্তর্বর্তীকালীন কোচ হয়েছিলেন রবি শাস্ত্রী। ২০১৭-র জুলাই থেকে তিনি স্থায়ী দায়িত্ব পান। সেই থেকে দেশের মাঠে মোট ১১টি টেস্ট খেলে ৮টিতে জয় পেয়েছে ভারত। বাকি ৩ ম্য়াচ ড্র হয়েছে। সিরিজের হিসেবে ৪টি সিরিজের (দঃ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ) ৪টিতেই জয়ী শাস্ত্রীর ভারত। আর বিদেশের মাটিতে ১৭ টেস্টে জয় ৮টিতে, হার ৭টিতে, ড্র ২টি। ৬টি সিরিজের ৩টিতে জিতেছেন (বাংলাদেশ, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা)। ২টিতে হেরেছেন (দঃ আফ্রিকা. ইংল্যান্ড)। ১টি ড্র হয়েছে (বাংলাদেশ)।


Click it and Unblock the Notifications




















