|
বিসিসিআই
বোর্ডের প্রকাশ করা ছবিতে অস্ট্রেলিয়া সফরে রওনার প্রাক মুহূর্তে বিরাট কোহলি, রোহিত শর্মা, দীনেশ কার্তিক, শিখর ধাওয়ান, জসপ্রিত বুমরাদের 'হ্যাপি ফেস'-এ ধরা দিয়েছেন। বেশ কয়েকজন সদস্যকে ভিডিও গেমস খেলতেও দেখা গিয়েছে।
|
রোহিত শর্মা
সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহনায়ক রোহিত শর্মা দলের দুই বোলার যুজবেন্দ্র চাহাল ও খলিল আহমেদের সঙ্গে তাঁর নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'গ্যাঙের সবাই এসে গিয়েছে, আমরা উড়ে যেতে প্রস্তুত'।
| রোহিত-শিখর সহ দলের আরও কয়েকজন সদস্যের সঙ্গে একটি ছবি তুলে পোস্ট করে, চায়নাম্যান স্পিনার কুলদীপ বলেছেন, অস্ট্রেলিয়া সফরের চ্যালেঞ্জ নিয়ে তিনি উত্তেজিত। |
কুলদীপ যাদব
রোহিত-শিখর সহ দলের আরও কয়েকজন সদস্যের সঙ্গে একটি ছবি তুলে পোস্ট করে, চায়নাম্যান স্পিনার কুলদীপ বলেছেন, অস্ট্রেলিয়া সফরের চ্যালেঞ্জ নিয়ে তিনি উত্তেজিত।
|
জসপ্রিত বুমরা
গত এক বছরে প্রভুত উন্নতি ঘটিয়ে আজ ক্রিকেটের তিন সংস্করণের ভারতীয় দলেরই এক নম্বর বোলার জসপ্রিত বুমরা। তিনি বিমানে উঠে নিজের একটি ছবি তুলে পোস্ট করেছেন। সেই ছবিতে তাঁর হাতের থাম্বস আপই বলে দিচ্ছে অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা উইকেটে বল করার কথা ভেবে তিনি কতটা খুশি।
|
ক্রুণাল পাণ্ডিয়া
ভারতীয় টি২০আই দলের হয়ে সদ্য অভিষেক ঘটেছে পাণ্ডিয়া ভাইদের বড়ভাই ক্রুণালের। পরের সিরিজই খেলতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে। সেই নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। অন্তত তাঁর শরীরি ভাষায় চিন্তার কোনও ছাপ দেখা যায়নি।


Click it and Unblock the Notifications




















