
মুরলি বিজয়
এই সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটছে বিজয়ের। শেষ অস্ট্রেলিয়া সফরে তাঁর পারফরম্যান্সের কথা মাথায় রেখেই তাঁকে দলে রাখা হয়েছে।
এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৪ টি টেস্ট ম্যাচ খেলেছেন বিজয়। ৮ ইনিংসে ১টি শতরান ও ৪টি অর্ধশতরানসহ ৬০.২৫ গড়ে তিনি ৪৮২ রান করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর সর্বোচ্চ স্কোর ১৪৪।

কেএল রাহুল
রাহুলের টেস্ট অভিষেকই হয়েছিল ২০১৪ সালের অস্ট্রেলিয়ার সফরের প্রথম টেস্টে। সিরিজের দ্বিতীয় টেস্টেই তিনি কেরিয়ারের প্রথম শতরান পেয়েছিলেন। টেস্ট ক্রিকেটে সম্প্রতি তাঁর সময়টা ভাল যাচ্ছে না। কিন্তু, তিনি একজন স্ট্রোক প্লেয়ার, এবং তাঁর খেলার ধরণ অস্ট্রেলিয়ার পিচের জন্য উপযুক্ত। তাই এই অস্ট্রেলিয়া সফর তাঁর টেস্ট কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।
রাহুল অস্ট্রেলিয়ার ২টিই টেস্ট ম্যাচ খেলেছেন। ৪ ইনিংসে ৩২.৫০ গড়ে গড়ে ১৩০ রান করেছেন। সর্বোচ্চ ১১০।

চেতেশ্বর পূজারা
২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরটা মোটেই 'পূজারা-সুলভ' যায়নি চেতেশ্বর পূজারার। এই বারের সফরে তিনি তা পুষিয়ে দিতে চান। কিন্তু স্টার্ক, হেজেলউড এবং কামিন্সের মতো বোলারদের বিরুদ্ধে তাঁর কাজটা সহজ হবে না।
ভারতীয় ব্যাটিং লাইন আপের টপ অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পুজারা। তাঁর ব্যাক্তিগত সাফল্য ও ব্যর্থতার উপর আসন্ন সিরিজে ভারতের ভাগ্য অনেকটাই নির্ভর করছে।
এখনও পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার ৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৬ ইনিংসে মাত্র ৩৩.৫০ গড়ে করেছেন ২০১ রান। সর্বোচ্চ স্কোর ৭৩। ওই একটি অর্ধশতরানই পেয়েছিলেন ভারতের তিন নম্বর ব্য়াট।

বিরাট কোহলি
নিঃসন্দেহে এই প্রজন্মের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। গোটা ক্রিকেট-বিশ্ব জুড়ে তিনি শুধু রানই করেননি, তার সঙ্গে সেরার সেরা বোলারদের উপরও ছড়ি ঘুরিয়েছেন। ইতোমধ্যেই তাঁর নাম সর্বকালের সেরাদের তালিকায় গোরাফেরা করছে।
২০১৪ সালের অস্ট্রেলিয়ার সফরটা কোহলির জন্য দুর্দান্ত কেটেছিল। ৪ টেস্টের সিরিজে ৪ টি শতরান-সহ তিনি ৬২২ রান করেছিলেন!
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে কোহলিই ভারতের ব্য়াটিংয়ের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। তাঁর সঙ্গে অস্ট্রেলিয় জোরে বোলারদের লডা়ইই এই সিরিদজের সেরা আকর্ষণ।
এটি কোহলির তৃতীয় অস্ট্রেলিয়া সফর। এখন পর্যন্ত ক্যাঙ্গারুর দেশে তিনি মোট ৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১৬ ইনিংসে ৫টি শত ও ২টি অর্ধশতক নিয়ে ৬২.০০ গড়ে ৯৯২ রান করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর ইনিংসে সর্বোচ্চ রান ১৬৯।

আজিঙ্কা রাহানে
অস্ট্রেলিয়ার পিচের জন্য রাহানের খেলার ধরণ একেবারে আদর্শ। তিনি পিছনের পায়ে ভর দিয়ে বাউন্সি বলকে শাসন করতে তিনি ভালবাসেন। ২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরে তিনি অনবদ্য খেলেছিলেন। সম্প্রতি যে আত্মবিশ্বাসের অভাব তাঁর খেলায় দেখা গিয়েছে, তা কিন্তু সেই অস্ট্রেলিার পিচেই ফিরে পেতে পারেন ভারতের টেস্ট সহঅধিনায়ক।
রাহানে অস্ট্রেলিয়ার ৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৮ ইনিংসে ১টি শতক ও ২টি অর্ধশতক নিয়ে ৫৭.০০ গড়ে ৩৯৯ রান করেছেন। সর্বোচ্চ ১৪৭।


Click it and Unblock the Notifications




















