অস্ট্রেলিয়া সফর ২০১৮-১৯: বাউন্সে স্বচ্ছন্দ! ভাল কিছু করতে তৈরি ভারত, জানালেন আত্মবিশ্বাসী রোহিত

আর দুদিন পরেই গাব্বায় টি২০ ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ভারতের অস্ট্রেলিয়া সফর। তার আগে অস্ট্রেলিয়ার মাটিতে ভাল কিছু করে দেখানোর জন্য আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। দলের অন্যতন ভরসা রোহিত শর্মা সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, এবার অস্ট্রেলিয়ার মাটিতে তারা তাঁদের ছাপ রেখে যেতে চান।

শুধু তাই নয়, এদিন রোহিত অস্ট্রেলিয় পিচ থেকে দলের অনুপ্রেরণা, তাঁর নিজের ফর্ম-সহ বিভিন্ন বিষয় নিয়ে মুখ খোলেন।

জয়ের উদগ্র ইচ্ছা

জয়ের উদগ্র ইচ্ছা

তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় তাঁরা দল হিসেবে ভাল কিছু করে দেখাতে চান। শেষবার অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ভারত দুটি টেস্টে হেরেছিল ও একটিতে ড্র করেছিল। কিন্তু রোহিতের মতে ফল দেখলে বোঝা যাবে না, দুটি দলের মধ্যে কতটা তুল্যমূল্য লড়াই হয়েছিল। অনেক ক্লোজ ম্যাচ তাদের হারতে হয়েছিল। এবার সেই লাইনটা টপকে যেতে চায় টিম ইন্ডিয়া।

দলের মেজাজ

দলের মেজাজ

ক্রিকেটের তিন সংস্করণের ভারতীয় দলই বেশ খোশ মেজাজে আছে বলে জানিয়েছেন ভারতের সীমিত ওভারের সহঅধিনায়ক। খেলার প্রতিটি মুহূর্ত জিতে নেওয়ার লক্ষ্যে নামবে ভারত। তিনি জানান, অস্ট্রেলিয়ার মতো জায়গায় ভাল খেলতে পারলে তা কিন্তু দলের উন্নতিতে সহায়ক হবে।

অস্ট্রেলিয় চ্যালেঞ্জ

অস্ট্রেলিয় চ্যালেঞ্জ

অস্ট্রেলিয়ার মাঠগুলির মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং হিসেবে রোহিত বেথছে নিয়েছেন ব্রিসবেন ও পার্থ-কে। তাঁর মতে এই দুই মাঠের পরিস্থিতিই ভারতীদের ০জন্য সবচেয়ে কঠিন থাকে। আর প্রত্যেক সফরে তাঁদের হয় পার্থ নয়তো ব্রিসবেনে টেস্ট খেলতেই হয়। এইবার অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলে উঠে পরের টেস্টেই ভারতকে খেলতে হবে পার্থ-এ। রোহিত জানিয়েছেন, সেখানকার পিচে অস্ট্রেলিয় দীর্ঘদেহী বোলাররা তাদের উচ্চতাকে কাজে লাগিয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন।

ভারতের প্রস্তুতি

ভারতের প্রস্তুতি

রোহিত জানিয়েছেন উচ্চতার পার্থক্যের জন্যই ভারতের ব্যাটসম্যানরা সবচেয়ে মুশকিলে পড়েন পার্থের পিচে খেলতে। তবে এই দলের দু-একজন ব্য়াটসম্যান ছাড়া বাকিরা সবাই অস্ট্রেলিয়ায় আগে খেলেছেন। কাজেই অস্ট্রেলিয়ার মাটিতে যেসব বাড়তি চ্যাসেঞ্জ থাকে সে সম্পর্কে তারা ওয়াকিবহাল। রোহিত মেনে নিয়েছেন তারপরেও কাজটা করে দেখানো কঠিন। কিন্তু ভারতীয় দলের প্রত্যেক সদস্য অঙ্গীকারবদ্ধ বলে দাবি করেছেন তিনি।

রোহিতের ব্যক্তিগত অভিজ্ঞতা

রোহিতের ব্যক্তিগত অভিজ্ঞতা

রোহিত প্রথম অস্ট্রেলিয়া সফরে এসেছিলেন ২০০৭ সালে। ব্যক্তিগতভাবে সেই সফরচটা তাঁর ভালই গিয়েছিল বলে জানিয়েছেন এই মুম্বইকর। তবে সেটা ছিল সীমিত ওভারের ক্রিকেটে। তাঁর মতে আসল চ্যালেঞ্জ অপেক্ষা করে লাল বলের ক্রিকেটেই। তবে এই মুহূর্তে তিনি টেস্ট সিরিজ নিয়ে ভাবছেন না, আগে আছে টি২০ সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে সেখানকার বাউন্সের সঙ্গে মানিয়ে নিতেই তাঁরা আগেভাগে এখানে এসেছেন বলে জানান তিনি। তবে অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে খেলতে তিনি সবসময়ই পছন্দ করেন। কারণ, মুম্বইতে তিনি কংক্রিট পিচে খেলে বড় য়েছেন। তাই বেশি উচ্চতার বলে তিনি স্বচ্ছন্দ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, November 19, 2018, 20:42 [IST]
Other articles published on Nov 19, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+