
রেকর্ডই কথা বলে
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অজি জোরে বোলার নাথান ক্যুল্টার-নাইল। রোহিত সম্পর্কে একরাশ সমীহ ঝড়ে পড়ে তাঁর বক্তব্যে। তিনি বলেন, 'ও (রোহিত) একজন অবিশ্বাস্য ক্রিকেটার। ওর রেকর্ডই ওর হয়ে কথা বলে। গোটা পৃথিবীতেই ও রান করেছে। তাই অবশ্যই আমরা ওর উপর আলাদা করে নজর রাখছি'।

অস্ট্রেলিয়ায় অভাবনীয় রেকর্ড
এই ভারতীয় দলে পেস ও বাউন্সে ভরা পিচে রানের জন্য সেরপা বাজি রোহিত শর্মাই। অস্ট্রেলিয়ার মাটিতে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর রেকর্ডও দুর্দান্ত। গত ৮ বছরে তিনি ক্যাঙ্গারুদের দেশে ৬২.৩১ গড়ে ৮১০ রান করেছেন।

আবার করে দেখাবে 'ডর্ফ'
রোহিতের এই দুর্দান্ত রেকর্ড থাকা সত্ত্বেও তাঁকে নির্বিষ করে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী ক্যুল্টার-নাইল। তিনি জানিয়েছেন শেষবার রোহিতকে এলবিডব্লু করেছিলেন জেসন বেহরেনডর্ফ। সেই কাজটা আবারও করে দেখাবেন তাঁরা।

তুরুপের তাস
টি২০ সিরিজে নিঃসন্দেহে অস্ট্রেলিয় বোলিং-এর তুরুপের তাস হয়ে উঠতে পারেন বেহরেনডর্ফ। গৌহাটিতে শেষবার টি২০ ক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। ডর্ফ সেই ম্যাচে রোহিত-কোহলি সহ ভারতের প্রথম চার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন। ৪ ওভারে রান দিয়েছিলেন মাত্র ২১!

নির্বিষ করার দাওয়াই
ইতিমধ্যেই রোহিত শর্মাকে নির্বিষ করার বিভিন্ন দাওয়াই বের করেছে অজি টিম ম্যানেজমেন্ট। তা প্রকাশ্যে জানাতেও দ্বিধা করেননি ক্যুল্টার-নাইল। শার্প ইনসুইঙ্গারে উইকেটে সামনে তাঁর পা পাওয়ার চেষঅটা করবে অস্ট্রেলিয় বোলাররা। তার সঙ্গে থাকবে আচমকা বাউন্সার। অজিরা লক্ষ্য করেছে শুরুর দিকে রোহিত কিছু সুযোগ দেন। সেইগুলিকে কাজে লাগাতে চায় তারা। কারণ রোহিত একবার ক্রিজে জমে গেলে তাঁকে ফেরানো দুঃসাধ্য।


Click it and Unblock the Notifications




















