বিশ্বকাপের পর বিশ্রাম না-পসন্দ বিরাটের, যেতে চান ওয়েস্ট ইন্ডিজ সফরে

বিশ্বকাপের পর দেশে ফিরেই অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাচ্ছে ভারতীয় দল। ক্যারিবিয়ান ভূমে ৩টি টোয়েন্টি দিয়ে সফর শুরু করছে মেন ইন ব্লু। এরপর ৩টি ওয়ান ডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। আর সেই সফরেরই দল ঘোষণা ১৯ জুলাই।

বিরাট, বুমরাহ,হার্দিককে বিশ্রাম দেওয়ার ভাবনা

বিরাট, বুমরাহ,হার্দিককে বিশ্রাম দেওয়ার ভাবনা

বিশ্বকাপের লম্বা ধকল থেকে সাময়িক স্বস্তি দিতেই ওয়েস্ট সফরে কোহলিকে বিশ্রামে পাঠানোর ভাবনায় নির্বাচকরা। শুধু বিরাট নয়, বুমরাহ, হার্দিক পান্ডিয়াদেরও সফরের শুরুর দিকে বিশ্রাম দিতে চায় বোর্ড। পরিবর্তে তরুণ দল গড়ে ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে চান নির্বাচকরা। সেক্ষেত্রে বিরাটের অনুপস্থিতিতে দলের অধিনায়কের দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে রোহিত শর্মাকে।

বিশ্রাম না-পসন্দ বিরাটের, বিরাট যেতে যান ওয়েস্ট ইন্ডিজ সফরে

বিশ্রাম না-পসন্দ বিরাটের, বিরাট যেতে যান ওয়েস্ট ইন্ডিজ সফরে

বোর্ডের অন্দরে খবর, ক্যারিবিয়ান সফরের দল ঘোষণার একদিন আগে নির্বাচকদের, অবশ্য বিরাট বিশ্রাম নিতে চান না বলে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তিন ফর্ম্যাটেই তিনি খেলতে চান বলে সূত্রের খবর।

অজি সফর- আইপিএল- বিশ্বকাপ, টানা খেলে চলেছেন বিরাট

অজি সফর- আইপিএল- বিশ্বকাপ, টানা খেলে চলেছেন বিরাট

চলতি বছরের অস্ট্রেলিয়া সফর, এরপর আইপিএল ও জুনের বিশ্বকাপ! একটানা খেলে চলেছেন বিরাট। সেকারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে বিশ্রামে পাঠানো নিয়ে ভাবনায় ছিল বোর্ড। যদিও বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দলের ব্যর্থতার পর নতুন করে দলকে জয়ের ছন্দে ফেরাতে ক্যারিবিয়ন সফরে উড়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ভিকে। ১৯ জুলাই নির্বাচকরা বিরাটকে দলে রাখেন, নাকি তাঁকে বিশ্রাম দেন সেটাই এখন দেখার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 18, 2019, 9:37 [IST]
Other articles published on Jul 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+